হোম > বিশ্ব

পুতিনকে খোলা চিঠি দিলেন জেলেনস্কি

আমার দেশ অনলাইন

যুদ্ধ শেষ করার নতুন প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি বৈঠকের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টকে লেখা এক খোলা চিঠিতে তিনি এই প্রস্তাব দেন।

চিঠিতে ইউক্রেনের এই নেতা বলেছেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমেই কেবল শান্তি আসতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, চিঠিটি যুক্তরাষ্ট্রসহ আরো কয়েকটি দেশেও পাঠানো হয়েছে।

তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মনোযোগ ইরান সংকটের দিকে থাকায় ইউরোপের যুদ্ধ আবার তাদের প্রধান আলোচ্য বিষয় হওয়ার অপেক্ষায় বসে থাকা ঠিক হবে না।

তিনি বলেন, আলোচনা চলাকালে পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর করতে হবে, যা আন্তর্জাতিকভাবে স্বাভাবিক ও প্রচলিত পদ্ধতি।

জেলেনস্কি বৈঠকের জন্য একটি নির্দিষ্ট তারিখ নির্ধারণের প্রস্তাব দেন এবং বলেন, যুদ্ধ ও শান্তি নিয়ে আলোচনা আয়োজনের ক্ষেত্রে সুইজারল্যান্ড, তুরস্ক এবং আরব বিশ্বের দেশগুলোর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

পুতিনের উদ্দেশে তিনি লেখেন, ‘এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ বেছে নিতে ভয় পাবেন না। এখন আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটিই।’

সূত্র: বিবিসি

আরএ

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

ওমানের প্রধান তেল টার্মিনালে বিস্ফোরণ, কার্যক্রম বন্ধ

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিনিদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

খামেনির সঙ্গে দেখা হলে সম্মানিত বোধ করব: ট্রাম্প

হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি সেনা নিহত

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১২

বন্দি ফিলিস্তিনি ইস্যুতে সরকারের বিরুদ্ধে রায় দিলো ইসরাইলের সুপ্রিম কোর্ট

কেন জান্তা প্রধানকে হাতকড়া পরাতে বললেন সমালোচকরা