ইরাকে সামরিক তৎপরতা স্থগিতের ঘোষণা দিয়েছে কাতাইব হিজবুল্লাহ। তবে দেশটির আকাশসীমা লঙ্ঘনকারী ‘শত্রু’ উড়োজাহাজ লক্ষ্য করার বিষয়টি এর বাইরে রাখা হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্সের আওতাধীন কাতাইব হিজবুল্লাহর নেতা আহমেদ আল-হামদাওয়ি এ ঘোষণা দিয়েছেন। ইসলামিক রেজিস্ট্যান্স হলো ইরানপন্থি কয়েকটি গোষ্ঠীর জোট।
এদিকে ইসলামিক রেজিস্ট্যান্সের মুখপাত্র জাফর আল-হুসেইনি এক বিবৃতিতে জানিয়েছেন, অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে ইরাক সরকারের সঙ্গে আলোচনা কোনো সমঝোতায় পৌঁছায়নি।
আল-হুসেইনি বলেন, ‘প্রতিরোধের অস্ত্র যোদ্ধাদের হাতেই আমানত হিসেবে থাকবে।’ ইরাক ও দেশটির জনগণকে লক্ষ্য করে হামলা চালানো যেকোনো শত্রুর বিরুদ্ধে এসব অস্ত্র ব্যবহার করা হবে বলেও জানান তিনি।
এএম