হোম > বিশ্ব

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতের শিল্পাঞ্চলে আগুন

আমার দেশ অনলাইন

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের একটি শিল্পাঞ্চলে আগুন লাগার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে এ হামলা হয়। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া ক্রজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় ছিল। আঞ্চলিক যুদ্ধ শুরুর এক মাস পর উপসাগরীয় অঞ্চলে তেহরান হামলা জোরদার করছে।

আবুধাবি সরকারের গণমাধ্যম দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়, খলিফা ইকোনমিক জোনস এলাকায় দুটি অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করছে কর্তৃপক্ষ।

আরো বলা হয়, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। তবে সেটির ধ্বংসাবশেষ ভূপাতিত হয়ে এসব আগুনের সূত্রপাত হয়।

সূত্র: বিএসএস

কাশ্মীর নিয়ে ভারতের দাবি প্রত্যাখ্যান পাকিস্তানের

ইউরোপের শিল্প সরবরাহব্যবস্থার নিয়ন্ত্রণ নিচ্ছে চীন

খেলার নিয়ম পাল্টে গেছে, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি

ইন্দোনেশিয়ায় ৮ বিমানবন্দর বন্ধ, দেড় হাজারের বেশি ফ্লাইট ব্যাহত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মে মাসের পর সর্বনিম্ন পর্যায়ে

ফিলিস্তিনপন্থি অবস্থানের কারণে হলিউডে কাজ হারাচ্ছেন সুসান সারান্ডন

হরমুজ ইস্যুতে ইরান-ওমান সমঝোতা নিয়ে যা জানা গেল

ইয়েমেনে সংঘাতে নিহত ৩০০ ছাড়াল

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

দিল্লিতে ভবন ধসে ৬ জনের মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা