হোম > বিশ্ব

গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে ২০০ সেনা পাঠাবে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক

ফাইল ছবি

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও পর্যবেক্ষণের জন্য একটি যৌথ টাস্কফোর্সের অংশ হিসেবে ২০০ সেনা মোতায়েন করবে আমেরিকা। বৃহস্পতিবার ওয়াশিংটন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তার বরাতে এ খবর জানায় বার্তা সংস্থা এপি।

তবে এই সেনাদের কেউ অবরুদ্ধ গাজা অঞ্চলে প্রবেশ করবেন না বলে নিশ্চিত করেন ওই দুই কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এই টাস্কফোর্সে মিসর, কাতার, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে।

সেনা মোতায়েনের সুনির্দিষ্ট স্থান এখনো নির্ধারণ করা হয়নি। তবে পরিকল্পনা অনুযায়ী একটি যৌথ নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে এই সেনারা ইসরাইলি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। দেশটির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, গাজার ভেতরে কোনো আমেরিকান সেনা প্রবেশ করবে না।

এ উদ্যোগের মাধ্যমে ওই কর্মকর্তারা আশা করছেন, নতুন শান্তিচুক্তি আঞ্চলিক উত্তেজনা হ্রাস করবে এবং ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিকীকরণের পথ প্রশস্ত করবে।

ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের লক্ষ্যে এর আগেও আমেরিকা সক্রিয় ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ‘আবরাহাম চুক্তি’র মাধ্যমে ইসরাইল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো এবং সুদানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। নতুন এ উদ্যোগকেও ওই প্রচেষ্টার ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।

পেটের ক্ষুধায় কুকুরের মাংস ভক্ষণ ভারতীয় যুবকের

গাজায় বন্যায় ৪৬ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত, জরুরি ত্রাণ প্রবেশের দাবি ইইউর

২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওকাসিও-কর্টেজকে প্রার্থী করার আহ্বান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় মার্কিন রাডার ধ্বংস

সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য, কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ