হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান

জরিপের তথ্য

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলে আশাবাদী রাশিয়ার বেশিরভাগ মানুষ। কারণ রাশিয়ার বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা জোড়ালো হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জনমত গবেষণা কেন্দ্র (ভিটিএসআইওএম) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

বিদায়ী বছর এবং আসন্ন বছরের প্রত্যাশা সম্পর্কে ভিটিএসআইওএমের বার্ষিক জরিপে দেখা যায়, ২০২৬ সাল নিয়ে বেশ আশাবাদী রাশিয়ার জনগণ।

সংস্থাটি অনলাইনে প্রকাশিত তাদের জরিপের ফলাফলের পর্যালোচনায় জানায়, ‘পরবর্তী বছরের প্রত্যাশা অনেক বেশি। অন্য কথায় বর্তমান পরিস্থিতির নেতিবাচক ধারণা বজায় থাকলেও, রাশিয়ানরা ভবিষ্যতের অগ্রগতির সম্ভাবনা নিয়ে বেশি আশাবাদী।’

সংস্থাটির উপ-প্রধান মিখাইল মামোনভ বলেছেন, জরিপে অংশগ্রহণকারী এক হাজার ৬০০ জনের মধ্যে ৭০ শতাংশ ২০২৬ সালকে রাশিয়ার জন্য এই বছরের তুলনায় বেশি ‘সফল’ বছর হিসেবে দেখছেন। আর ৫৫ শতাংশ উত্তরদাতা আশা করেন, আসছে বছর ইউক্রেন যুদ্ধ শেষ হবে।’

মামোনভ বলেন, আশাবাদের মূল কারণ হলো, জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ সামরিক অভিযানের সম্ভাব্য সমাপ্তির বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের ইঙ্গিত।

আরএ

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর

ইউক্রেনকে অস্ত্র সহায়তা নিয়ে ক্ষুব্ধ রাশিয়া, ব্রিটেন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল মস্কো

মৃত্যুর ১৬ বছর পর উদ্ধার হয়েছিল যে ফার্স্টলেডির লাশ

জাতিসংঘের মহাসচিব পদে লড়াইয়ে যারা

ইউক্রেন যুদ্ধ অবসানের পথে বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী

ওমান ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনায় ইরানি মন্ত্রী

ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা দিচ্ছে ফ্রান্স