হোম > বিশ্ব

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া নিয়ে যা ভাবছে নিউজিল্যান্ড

আতিকুর রহমান নগরী

নিউজিল্যান্ড আগামী সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার বিষয়ে তার অবস্থান চূড়ান্ত করতে পারে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। তিনি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

শুক্রবার তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি শাফাক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পিটার্স বলেন, ‘পরের সপ্তাহে নিউইয়র্কে বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ ও আলোচনার ভিত্তিতে ফিলিস্তিনের স্বীকৃতির মতো জটিল বিষয়ে নিউজিল্যান্ডের অবস্থান চূড়ান্ত হবে।’

নিউইয়র্কে তিনি ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য দ্বি-রাষ্ট্র সমাধান বিষয়ক সম্মেলনে অংশ নেবেন, যার যৌথ সভাপতিত্ব করবে ফ্রান্স ও সৌদি আরব। সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ একাধিক বিশ্বনেতা ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবেন বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গাজা, ইউক্রেন, দক্ষিণ সুদান এবং মায়ানমারের মতো বড় সংঘাতের প্রেক্ষাপটে নিউইয়র্কে অংশীদারদের সাথে আলোচনা আমাদের নিজস্ব নীতিগত অবস্থান গঠনে সহায়তা করবে।’

উল্লেখ্য, গত মাসেই পিটার্স ইঙ্গিত দিয়েছিলেন যে, নিউজিল্যান্ড আগামী মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া নিয়ে সিদ্ধান্ত নিতে পারে।

এদিকে অস্ট্রেলিয়া ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডাও সম্মেলনে স্বীকৃতির বিষয়ে তাদের আগ্রহের কথা প্রকাশ করেছে।

বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিম হলেন চীনা দম্পতি, তুর্কি পরিবারের আতিথেয়তায় মুগ্ধ

ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির অস্ত্র কারখানা অবরোধ

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে: ইইউ’র কমিশনার

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি মালয়েশিয়ার, ফিলিস্তিনিদের অনাহারে রাখার নিন্দা

যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইরানের যুদ্ধ বন্ধের প্রস্তাবে ১০ দেশের সমর্থন

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের