হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা তৃতীয় দিনে পড়েছে। হামলা নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তেমনি সাম্প্রতিক এই একতরফা হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো। তিনি বলেছেন, এ ধরনের শক্তি প্রয়োগের সিদ্ধান্ত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থায় আলোচনা হওয়া উচিত ছিল।

সোমবার প্যারিসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারো বলেন, ‘এটি এমন একটি বিষয় যা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো যৌথ কাঠামোর মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন ছিল। সেখানেই সবাই নিজেদের দায়িত্ব নিতে পারত।’

তিনি আরো বলেন, ‘শক্তি প্রয়োগ তখনই প্রয়োজনীয় বৈধতা পায়, যখন তা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে উপস্থাপন করা হয়।’

এদিকে, ইরানে চলমান পরিস্থিতিতে এখন পর্যন্ত কোনো ফরাসি নাগরিক হতাহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি বলেও জানান ফরাসি পররাষ্ট্রমন্ত্রী।

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি