হোম > বিশ্ব > আমেরিকা

ভয়াবহ বন্যায় নেপালের পাশে যুক্তরাষ্ট্র, সহায়তার আশ্বাস ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই দুর্যোগের ভয়াবহতা নজিরবিহীন এবং স্রোতে ভবন পর্যন্ত ভেসে গেছে।

ট্রাম্প বলেন, বন্যার পর প্রায় ৫০ থেকে ৬০ জন মার্কিন নাগরিকের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের কয়েকজনের মৃত্যুর আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, নেপালের নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে। দেশটির প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের সহায়তা দিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে বলেও আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

এআরবি

সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের বিচার দাবিতে মানববন্ধন, ৩ দিনের আল্টিমেটাম

মক্কা চুক্তি জাতীয় স্বার্থে নতুন দিগন্ত খুলবে

কলকাতায় পানির লাইন কেটে দেয়ায় নদীর পানি খাচ্ছে মুসলমানরা, ভোট না দেওয়ার শাস্তি

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ নয়, টেকসই পুনর্বাসনের দাবি

‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠনের ঘোষণা সেলিম উদ্দিনের

নেপালের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৯৩ হাজার মানুষ: রেড ক্রস

জবি সাংবাদিকতা অ্যালামনাইয়ের নেতৃত্বে নজরুল-রাজু

রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত

কোথায় আছেন ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি

নেপালে হাসপাতালের মর্গে লাশ রাখার জায়গা নেই