হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে নিরাপত্তা দলের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ও বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে, ফক্স নিউজের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ৯ নভেম্বর মধ্যপ্রাচ্যের আকাশে অমাবস্যা থাকবে। ফলে ওই সময় চাঁদের আলো অত্যন্ত ক্ষীণ কিংবা একেবারেই থাকবে না। সামরিক অভিযানের ক্ষেত্রে এমন অন্ধকার পরিবেশকে বিশেষভাবে অনুকূল বলে বিবেচনা করা হয়।

এর আগে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করা হবে কি না, সে বিষয়ে ওয়াশিংটন শিগগিরই ‘সিদ্ধান্ত নেবে’।

সূত্র: গালফ নিউজ

আরএ

বিল ক্লিনটনের প্রশংসা পাওয়ার ১৯ বছর পর রেকর্ড গড়লেন সেই তরুণ

ট্রাম্পের ছায়ায় থেকেও নিজস্ব রাজনৈতিক বলয় তৈরি করছেন ভ্যান্স

ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করলেন ট্রাম্প

ইসলামবিদ্বেষের রাজনীতিকে হারিয়ে ইতিহাস গড়লেন আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মামদানির সমর্থিত ৩ প্রার্থীর জয়

মার্কিন ইহুদিদের কাছে নেতানিয়াহুর চেয়ে বেশি জনপ্রিয় মামদানি

৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ায় গভর্নর

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন