হোম > বিশ্ব > আমেরিকা

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচকদের কণ্ঠরোধ করতে মার্কিন সরকার অসাংবিধানিকভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল বিচারক। ইসরাইলের কর্মকাণ্ডের বিরুদ্ধে কলেজ ক্যাম্পাসে প্রতিবাদকারী অনাগরিকদের নির্বাসিত করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন।

শুক্রবার এক রায়ে বিচারক নোয়েল ওয়াইজ স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র পত্রিকা ‘দ্য স্ট্যানফোর্ড ডেইলি’-র পক্ষে একটি বিজয় এনে দেন। পত্রিকাটি জানিয়েছিল যে, নির্বাসনের হুমকির কারণে কিছু আন্তর্জাতিক শিক্ষার্থী মুখ খুলতে ভয় পাচ্ছিল।

বিচারক লিখেছেন, ‘বাক্‌স্বাধীনতা একটি অলীক বিষয় হয়ে দাঁড়ায়, যদি আমরা কেবল সরকার এবং এর নেতাদের সম্পর্কে প্রশংসাসূচক মতামত প্রকাশ করার ‘স্বাধীনতা’ পাই।’

ওয়াইজ লিখেছেন যে, বাকস্বাধীনতা এবং সংবাদপত্রের স্বাধীনতা “আমেরিকার স্থায়ী গণতন্ত্রের ভিত্তি।”

রায়ের প্রতিক্রিয়ায় দ্য স্ট্যানফোর্ড ডেইলি’র প্রধান সম্পাদক জর্জ পোরটিয়াস এক্সে বলেন, ‘আমাদের নিউজরুমের সাংবাদিকদের এমন ভয় নিয়ে কাজ করা উচিত নয় যে, একটি প্রতিবেদন লিখলেই তাদের বহিষ্কার করা হতে পারে। আজকের বিজয়ের অর্থ হলো, তাদের আর এমন ভয় করতে হবে না।’

সূত্র: আলজাজিরা

এমএমআর

কালের সাক্ষী মনোহরগঞ্জের ৪০০ বছর আগের গায়েবি মসজিদ

পীরগঞ্জে সার পেতে ভোগান্তিতে কৃষক

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

লর্ডসে ইংল্যান্ডের বিশাল লিড

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ