হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে ২৪ ঘণ্টায় নিহত ৯৬

আমার দেশ অনলাইন

ইরানে গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৮৫ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনাসদস্য রয়েছেন। এ তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

সংস্থাটি আরও জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যৌথ হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক নিহতের সংখ্যা অন্তত ৭৪২। নিহতদের মধ্যে ১৭৬ জন শিশু রয়েছে।

এর আগে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি সোমবার (২ মার্চ) জানিয়েছিল, মোট নিহতের সংখ্যা ৫৫৫। তবে আল জাজিরা স্বতন্ত্রভাবে এই পরিসংখ্যানের সত্যতা যাচাই করতে পারেনি।

এইচআরএএনএ জানিয়েছে, গতকাল ইরানের বিভিন্ন অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এর মধ্যে কয়েকটি সামরিক ঘাঁটি, দুটি আবাসিক এলাকা এবং বন্দর আব্বাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর শহিদ বাহোনার পিয়ার অন্তর্ভুক্ত।

এসআর

প্রধানমন্ত্রীর নির্দেশে ওই শিশুকে চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে: প্রাণিসম্পদমন্ত্রী

যশোরে খামারে মাছ মৃত্যুর কারণ লোডশেডিং নয়, অব্যবস্থাপনা: তদন্ত কমিটি

নিখোঁজ নয়, ‘আর্থিক সংকটে’ সপরিবারে আত্মগোপনে সোনা ব্যবসায়ী পিন্টু দাস

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী