হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের কোনো বাস্তবসম্মত লক্ষ্য নেই: আরাগচি

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে একটি বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যমে পিবিএস নিউজকে এ যুদ্ধ নিয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তার বক্তব্যের মূল পয়েন্টগুলো হলো:

  • মোজতবা খামেনির নিয়োগ — আরাগচি বলেন, আলী খামেনির ছেলেকে নিয়োগ দেওয়ায় তার বাবার শাসনব্যবস্থার ‘ধারাবাহিকতা’ রক্ষা হবে এবং একই সঙ্গে কিছুটা স্থিতিশীলতাও এনে দেবে।

  • যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা — যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি না—এমন প্রশ্নে আরাগচি বলেন, তিনি বিশ্বাস করেন না যে এই সুযোগ আসবে, কারণ ইরানের ‘আমেরিকানদের সঙ্গে কথা বলার খুব তিক্ত অভিজ্ঞতা’ রয়েছে।

  • মার্কিন-ইসরাইলি লক্ষ্য — আরাগচির মতে, ‘আমি মনে করি না তাদের মাথায় কোনো বাস্তবসম্মত শেষ লক্ষ্য রয়েছে।’ তিনি যোগ করেন, এখন পর্যন্ত তারা তাদের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে তিনি মনে করেন।

  • তেলের দাম — আরাগচি বলেন, তেলের দাম বাড়া ‘আমাদের দোষ নয’; তিনি এর জন্য ‘ইসরাইলি ও আমেরিকানদের ইরানের বিরুদ্ধে হামলা ও আগ্রাসন’কে দায়ী করেন। তিনি আরও বলেন, ইরান ‘হরমুজ প্রণালি বন্ধ করেনি’ এবং ‘আমরা কাউকে ওই প্রণালিতে চলাচল থেকে বিরত করছি না’।

  • নাগরিক হতাহতের বিষয় — ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানি হামলায় ‘কিছু পার্শ্বপ্রতিক্রিয়া’ হয়েছে, তবে তিনি দাবি করেন, ইরান ‘কোনো বেসামরিক স্থাপনা, কোনো বেসামরিক লক্ষ্য বা কোনো বেসামরিক স্থানে কখনো ইচ্ছাকৃতভাবে হামলা করেনি’।

সূত্র: বিবিসি।

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা