হোম > বিশ্ব > আমেরিকা

ইউরেনিয়াম নিয়ে ভারত-কানাডার দীর্ঘমেয়াদি চুক্তি

আমার দেশ অনলাইন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

দীর্ঘমেয়াদে ভারতকে ইউরেনিয়াম সরবরাহের একটি চুক্তিতে সই করেছে কানাডা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দিল্লিতে এক বৈঠকের পরে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

টরন্টো থেকে বিবিসির সংবাদদাতা জেসিকা মার্ফি সোমবার সকালেই জানিয়েছিলেন যে, ভারত আর কানাডা ১০ বছর মেয়াদি, প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার মূল্যের এই ইউরেনিয়াম সরবরাহের চুক্তিটি সই করতে যাচ্ছে।

দিল্লিতে দুই দেশের দুই শীর্ষ নেতার বৈঠকে এ বিষয়ে চুক্তিপত্র বিনিময় হয় সোমবার সকালে। তারপরেই মোদি ও কার্নি যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ কানাডা। দেশটি অবশ্য ২০১৩ সাল থেকেই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করে যাচ্ছে।

সাম্প্রতিক যে চুক্তিটি সই করা হয়েছে, সেই ইউরেনিয়াম সরবরাহ করবে বিশ্বের অন্যতম বৃহৎ ইউরেনিয়াম জ্বালানি প্রস্তুতকারক সংস্থা ‘ক্যামেকো’।

বিবিসি অনলাইনের ভারত সম্পাদক বিকাশ পান্ডে জানিয়েছেন, রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানি বন্ধ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে পড়ে ভারতকে এখন ইউরেনিয়াম, তেল, গ্যাস আর কয়লার মতো জ্বালানির বিকল্প উৎসের খোঁজ করতে হচ্ছে।

সেই সূত্রেই কানাডার প্রধানমন্ত্রীর এই ভারত সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইউরেনিয়াম ছাড়াও তেল আর গ্যাস আমদানির জন্যও ভারতের সঙ্গে কানাডার চুক্তি সই হচ্ছে এই সফরে। জ্বালানি ক্ষেত্র ছাড়াও প্রতিরক্ষা, শিক্ষা সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা চুক্তি সই হয়েছে দুটি দেশের মধ্যে।

দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে কার্নি ঘোষণা করেছেন, এ বছরের মধ্যেই ভারত-কানাডা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ার দিকে এগোচ্ছে দুটি দেশ। গত প্রায় ১৫ বছর ধরে দুটি দেশ মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে।

যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদি কানাডার সঙ্গে বিভিন্ন ক্ষেত্র সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, কারিগরি আর উদ্ভাবনের ব্যাপারে দুটি দেশ স্বাভাবিক সহযোগী। সূত্র: বিবিসি বাংলা

মার্কিন নিষেধাজ্ঞায় ভিসা-মাস্টারকার্ড লেনদেন বন্ধ, নতুন সংকটে কিউবা

ইরান যুদ্ধ শেষ হয়েছে: মার্কো রুবিও

ইসরাইলি বাহিনী কর্তৃক আটক যুক্তরাষ্ট্রের নাগরিক, মুক্তি দাবি মার্কিন সিনেটরের

নিজেকে ‘জেমস বন্ড’ দাবি করে ট্রাম্পের পোস্ট

৮ হাজার কর্মকর্তাকে বরখাস্তের আদেশে স্বাক্ষর করলেন ট্রাম্প

শেয়ারবাজারে আসছে ইলন মাস্কের স্পেসএক্স

পারমাণবিক অস্ত্র ত্যাগে সম্মত হয়েছে ইরান: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নবায়নের আহ্বান কানাডা ও মেক্সিকোর

ইরান–যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান চীনের

কলম্বিয়ার কট্টর ডানপন্থি প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন