হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শাসনের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।” শনিবার এ মন্তব্য করেন ট্রাম্প, যখন খামেনির সাম্প্রতিক বক্তব্যে ইরানের বিক্ষোভে মৃত্যুর জন্য ট্রাম্পকে দায়ী করা হয়।

খামেনি ট্রাম্পকে ‘অপরাধী’ আখ্যা দিয়ে ইরানে বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগ তোলার পর সর্বোচ্চ নেতার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইরানের শাসকেরা দেশ শাসনের জন্য দমন-পীড়ন ও সহিংসতার ওপর নির্ভর করে। তিনি দাবি করেন, খামেনির নেতৃত্ব দেশের সম্পূর্ণ ধ্বংস এবং নজিরবিহীন মাত্রায় সহিংসতার ব্যবহার নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, “একজন দেশের নেতা হিসেবে দেশকে চালু রাখতে নিজের দেশ সঠিকভাবে পরিচালনার দিকে মনোযোগ দেওয়া উচিত, মানুষ হত্যা নয়।” ট্রাম্প যোগ করেন, “নেতৃত্ব মানে সম্মান, ভয় ও মৃত্যুর মাধ্যমে শাসন নয়।”

তিনি বলেন, খামেনি একজন অসুস্থ ব্যক্তি, যার উচিত দেশ সঠিকভাবে পরিচালনা করা এবং মানুষ হত্যা বন্ধ করা। ট্রাম্পের মতে, খারাপ নেতৃত্বের কারণে ইরান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য দেশগুলোর মধ্যে পড়েছে।

এসআর

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ