হোম > বিশ্ব > আমেরিকা

রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল অ্যামাজনের কার্গো উড়োজাহাজ, নিহত ৫

বিবিসি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ের পাশের সড়কে ছিটকে পড়েছে একটি কার্গো উড়োজাহাজ। এ সময় উড়োজাহাজটি ওই সড়কে থাকা কয়েকটি গাড়িতে আঘাত করে। এতে পাঁচজন নিহত হয়েছে।

নিহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন মিয়ামির ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা। সংবাদ সম্মেলনে মেয়র বলেন, আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে হতাহতদের নাম–পরিচয় জানাননি তিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার শিকার বোয়িং ৭৬৭–৩০০ মডেলের কার্গো উড়োজাহাজটি বিশ্বখ্যাত ই–কমার্স জায়ান্ট অ্যামাজন পরিচালিত প্রাইম এয়ারের।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন (এফএএ) জানিয়েছে, রোববার মিয়ামির স্থানীয় সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি পুয়ের্তো রিকোর সান জুয়ানের লুইস মুনোজ মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশে ছেড়ে যায়।

এফএএ আরও জানায়, অবতরণের সময় কার্গো উড়োজাহাজটি পাশের সড়কে ছিটকে পড়ে। এ সময় সেটি ওই সড়কে থাকা ‘একাধিক’ গাড়িতে আঘাত করে। পরে সেটিতে আগুন ধরে যায়। স্থানীয় ফায়ার রেসকিউ কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলে আগুনের শিখা আর ব্যাপক ধোঁয়া ছিল।

দুর্ঘটনার পরপর মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কার্গো উড়োজাহাজটি অবতরণের সময় কেন রানওয়ে থেকে সড়কে ছিটকে পড়ল, তা এখনো জানা যায়নি। ওই সড়কে কতটি গাড়িতে উড়োজাহাজটি আঘাত করেছে, তা-ও জানা যায়নি।

অ্যামাজনের করপোরেট গ্লোবাল মিডিয়া রিলেশনসের পরিচালক কেলি নানতেল বলেছেন, ঠিক কী ঘটেছে, তা জানতে আমরা স্থানীয় কর্তৃপক্ষ আর কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

এমই

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের দেখে নেওয়ার হুমকি দিলেন ইলন মাস্ক

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা?

নেতানিয়াহুকে সমর্থন: ট্রাম্পের বিপরীত পথে ভ্যান্স

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি