হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ করা হবে, সে বিষয়ে তিনি ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন।

রোববার ইসরাইলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরাইলকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

সাক্ষাৎকারে তিনি জানান, বিষয়টি নিয়ে তাঁর এবং নেতানিয়াহুর মধ্যে আলোচনা চলছে এবং উপযুক্ত সময়েই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় ট্রাম্পকে প্রশ্ন করা হয়, যদি যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরাইল একাই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে? তবে এ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করতে অস্বীকৃতি জানান তিনি।

ট্রাম্প বলেন, তার মনে হয় না যে এমন পরিস্থিতি তৈরি হবে।

সূত্র: রয়টার্স

এসআর

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো