হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের প্রস্তাবিত ‘শান্তি পর্ষদে’-এ আমন্ত্রণ পেলেন পুতিন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

বিশ্বজুড়ে সংঘাত নিরসন এবং গাজায় শাসন ও পুনর্গঠন কার্যক্রম তদারকির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১৯ জানুয়ারি) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য প্রকাশ্যে আসে।

এমন এক সময়ে এই আমন্ত্রণ জানানো হলো, যখন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে অনিশ্চয়তা আরও ঘনীভূত হচ্ছে। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও শান্তি আলোচনা সম্প্রতি ধীরগতিতে এগোচ্ছে। ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সেই যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, ট্রাম্পের সভাপতিত্বে গঠিতব্য এই ‘বোর্ড অব পিস’-এ অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা ও ব্যক্তিত্বদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট পুতিনও বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। তিনি বলেন, মস্কো এই প্রস্তাবের সব দিক ও সূক্ষ্ম বিষয় নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে পুতিন এতে অংশ নিতে আগ্রহী কি না, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি পেসকভ।

এদিকে, রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকেও এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।

ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ ও পরবর্তী শাসনব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে এই ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি তিন স্তরবিশিষ্ট, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশগুলোর প্রতিনিধিত্ব থাকবে।

তবে এই উদ্যোগ নিয়ে সমালোচনাও উঠেছে। বিশ্লেষকদের একাংশের মতে, ট্রাম্প নিজে, ইসরায়েলপন্থী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ব্যক্তিদের শীর্ষ পর্যায়ে রাখা হলেও ফিলিস্তিনিদের কেবল তৃতীয় স্তরে সীমিত পৌর দায়িত্বে আবদ্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে।

এসআর

ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

ভারতের ‘র’ ও আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের

হরমুজ প্রণালি ‘শত্রুদের জন্য বন্ধ’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প

পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরাইল

যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে চুক্তির সময় এখনো আসেনি: ট্রাম্প

মার্কিন ব্যাংকে হামলা যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ: ইরান