হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে স্থলসেনা নেই, প্রয়োজনে পদক্ষেপ নেবে ওয়াশিংটন: হেগসেথ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে বর্তমানে কোনো মার্কিন স্থলসেনা মোতায়েন নেই বলে পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ভবিষ্যতে কী পদক্ষেপ নেওয়া হতে পারে, সে সম্ভাবনা তিনি নাকচ করেননি। খবর আলজাজিরা

এক বক্তব্যে হেগসেথ বলেন, বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্রের “বুটস অন দ্য গ্রাউন্ড” নেই। একই সঙ্গে তিনি যোগ করেন, আমেরিকার স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতদূর প্রয়োজন ততদূর যেতে প্রস্তুত, তবে তা ‘অবিবেচকভাবে’ করা হবে না।

সম্ভাব্য সামরিক বিকল্প প্রকাশ্যে তুলে ধরার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হেগসেথ বলেন, নিজেদের লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নিতে পারে, তা আগেভাগে প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো