হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

চলতি সপ্তাহের শেষেই ইরানে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—এমন মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক। তবে এ বিষয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সম্ভাব্য হামলার বিষয়ে তিনি কিছুই জানেন না।

ব্যারাকের মন্তব্যের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যদি এমন কিছু হয়ে থাকে, তাহলে আমি এ বিষয়ে কিছুই জানি না।’

এর আগে অনলাইন পডকাস্ট উপস্থাপক মারিও নওফলের সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনা নিয়ে কথা বলেন টম ব্যারাক। তিনি একই সঙ্গে সিরিয়া ও ইরাকবিষয়ক মার্কিন বিশেষ দূতের দায়িত্বও পালন করছেন।

সপ্তাহান্তে ইরানে হামলা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ব্যারাক বলেন, ‘এ সপ্তাহান্তে হামলা হতে পারে? অবশ্যই।’

তিনি বলেন, ট্রাম্প এখনো একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে ‘আগ্রহী, আলোচনার জন্য প্রস্তুত। তবে এ ক্ষেত্রে তিনি কী চান, সে বিষয়েও প্রেসিডেন্ট অত্যন্ত স্পষ্ট।

ব্যারাক আরও বলেন, ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপের লক্ষ্য সরকার পরিবর্তন করা হবে না।

তিনি বলেন, ‘এর পরিণতি সরকার পরিবর্তন হবে না। প্রেসিডেন্ট এমন একটি ভারসাম্য প্রতিষ্ঠা করতে চান, যাতে কোনো জিম্মি না থাকে, কোনো হুমকি না থাকে এবং বিশ্ব পরিস্থিতি শান্ত হতে পারে।’

তবে সপ্তাহান্তে হামলার বিষয়ে ব্যারাকের মন্তব্য এবং ট্রাম্পের বক্তব্যের মধ্যে অসংগতি থাকলেও যুক্তরাষ্ট্র ইরানে হামলার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্র: আলজাজিরা

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের দেখে নেওয়ার হুমকি দিলেন ইলন মাস্ক

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন করতে পারবেন বাংলাদেশিরা?

নেতানিয়াহুকে সমর্থন: ট্রাম্পের বিপরীত পথে ভ্যান্স

৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি