মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। খবর আলজাজিরার।
সেন্টকম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, নির্ধারিত মোতায়েনের অংশ হিসেবে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ গতকাল সেন্টকমের দায়িত্বাধীন এলাকায় পৌঁছে মধ্যপ্রাচ্যে কার্যক্রম শুরু করেছে।
দীর্ঘ সময় ধরে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকন-এর সদস্যদের নিয়ে সংকট ও জীবনযাত্রার মান নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন এই বিমানবাহী রণতরী মোতায়েন করা হলো। লিংকন ২৫০ দিনেরও বেশি সময় ধরে অঞ্চলে মোতায়েন রয়েছে।
এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠিয়ে লিংকনের স্থলাভিষিক্ত করার পরিকল্পনা করা হয়েছে।
এমএমআর