হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের স্কুলে আঘাত হানা টমাহক উৎপাদনে ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার খবরের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে রেথিয়নের সঙ্গে ২২ দশমিক ৯ বিলিয়ন ডলারের (২ হাজার ২৯০ কোটি ডলার) চুক্তি করেছে পেন্টাগন। সাত বছর মেয়াদি এই চুক্তির আওতায় টমাহক উৎপাদন বছরে ১ হাজারের বেশি ক্ষেপণাস্ত্রে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইরানে যুদ্ধের শুরুর দিন মার্কিন বাহিনী একটি বালিকা বিদ্যালয়ে এই টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ১৭০ জন শিক্ষার্থী মারা যায়।

সোমবার মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাও বলেন, এই চুক্তিটি বর্তমান অভিযানিক চাহিদা মেটাতে ‘অভূতপূর্ব গতিতে’ সরবরাহ ত্বরান্বিত করবে।

মার্কিন সামরিক বাহিনী ইরান যুদ্ধে বিপুল পরিমাণ দূরপাল্লার অস্ত্র ব্যবহার করেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) এক বিশ্লেষণ অনুযায়ী, সংঘাত শুরুর পর যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থাড ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী মজুতও প্রায় অর্ধেক বা তার বেশি কমে গেছে বলে ধারণা করা হয়েছে।

এ নিয়ে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ তৈরি হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এর আগে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত ফুরিয়ে আসার খবর অস্বীকার করেছেন।

টমাহক হলো যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অন্যতম প্রধান দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি মূলত যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয় এবং ১ হাজার ৬০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

নতুন এই বিশাল চুক্তি ইঙ্গিত দিচ্ছে, ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্র শুধু তাৎক্ষণিক অস্ত্রের চাহিদা পূরণ নয়, বরং দীর্ঘমেয়াদে ক্ষেপণাস্ত্রের মজুত পুনর্গঠন ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছে।

ইরানের স্কুলে আমেরিকা-ইসরাইলের হামলায় মৃত শিক্ষার্থীদের গণকবর (ডানে)।

উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি দক্ষিণ ইরানের মিনাব শহরের শাজারে তাইয়েবাহ প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এই হামলায় শিক্ষার্থীসহ ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়, যাদের বেশিরভাগই শিশু। প্রাথমিক তদন্ত ও ভিডিও বিশ্লেষণে এটি নিশ্চিত হয়েছে যে হামলাটি মার্কিন সামরিক বাহিনীর নিশানাগত ভুলের ফল ছিল।

এমএমআর

৩১৯ কেজি নিষিদ্ধ ক্রিমসহ শাহজালালে বিপুল চালান আটক

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান

গ্যাস সংকটের সুযোগে বাড়তি ভাড়া আদায়, ভোগান্তিতে ফুলবাড়ীয়ার মানুষ

ইয়াবাসহ আটক কৃষকদল নেতা কারাগারে, দল থেকে বহিষ্কার

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২

পাঁচ কার্গো এলএনজি কিনবে সরকার, ব্যয় হবে প্রায় ১১০০ কোটি টাকা

হাটহাজারীতে ধাওয়া করে তরুণকে গুলি করে পালাল অস্ত্রধারীরা

ডারউইনে স্মিথ-লিটনের কথার উত্তাপ

কাঁচা মরিচ ও টমেটোর ওপর থেকে শুল্ক প্রত্যাহার