হোম > বিশ্ব > আমেরিকা

কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান ‘রুলেট’ খেলা যায় না

ট্রাম্পকে স্পেনের প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে ট্রাম্পের হুমকির পর তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প স্পেনের অবস্থানের কারণে মাদ্রিদের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি দিয়েছেন। এর জবাবে জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন সানচেজ।

তিনি বলেন, মানবজাতির বড় বড় বিপর্যয় এভাবেই শুরু হয়। কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে রাশিয়ান রুলেট খেলা যায় না।

উল্লেখ্য, রাশিয়ান রুলেট হলো এক ধরনের সম্ভাব্য প্রাণঘাতী খেলা। এই খেলায় একজন খেলোয়ার একটি রিভলবার হাতে নিয়ে তাতে এক রাউন্ট গুলি ঢোকায়। তারপর এর সিলিন্ডারটি স্পিন করে। রিভলভারের মাজলকে নিজের মাথা বা শরীরের বিপরীতে সেট করে। শেষে ট্রিগার টেনে দেয়।

মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে স্পেনের অবস্থানের কারণে দুই ন্যাটো মিত্র দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। এর আগে সানচেজ ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বোমা হামলাকে বেপরোয়া ও অবৈধ বলে সমালোচনা করেন। স্পেনের নৌ ও বিমান ঘাঁটি ব্যবহার করে তেহরানে মার্কিন অভিযান চালানো ঠেকিয়ে দেন তিনি। সূত্র: রয়টার্স

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল