হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে সামরিক অভিযানের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে যা জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

গত কয়েক ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ওয়াশিংটন-তেল আবিবের চলমান সামরিক অভিযানের বিষয়ে বেশ কয়েকটি হালনাগাদ তথ্য জানিয়েছেন। মূলত একাধিক মার্কিন গণমাধ্যমকে ফোনে এসব তথ্য জানান তিনি।

আজ সোমবার (২ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির লাইভ আপডেটে এসব তথ্য জানানো হয়েছে।

ফক্স নিউজকে ট্রাম্প জানান, এক ধাক্কায় ৪৮ ইরানি নেতা নিহত হয়েছেন। ইরানে সামরিক অভিযান দ্রুতগতিতে আগাচ্ছে।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন নেতা বলেন, যুক্তরাষ্ট্রের অভিযান খুব ভালো ভাবে এগোচ্ছে। নির্ধারিত সময়সূচির আগেই সব লক্ষ্য পূরণ হচ্ছে। আমরা শুধু আমাদের নিজেদের জন্য নয়, গোটা বিশ্বের পক্ষে দায়িত্ব পালন করছি’।

এমএস নাউকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রবাসী ইরানিরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের সংবাদে উল্লাসে মেতে উঠেছে।

লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের একটি বড় সম্প্রদায় বসবাস করে। সেখানকার উৎসবমুখর পরিবেশের দিকে ইঙ্গিত করে ক্যাবল নিউজ চ্যানেলকে ট্রাম্প বলেন, আমি মনে করি এটা অসাধারণ একটি ঘটনা।

দ্য আটলান্টিককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনি-পরবর্তী ইরানের নেতারা নতুন করে দরকষাকষি ও আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন, যা গত সপ্তাহে বানচাল হয়েছিল।

তিনি বলেন, ‘তারা কথা বলতে চায়, আর আমি কথা বলতে রাজি হয়েছি। তাই আমি তাদের সঙ্গে কথা বলব। তাদের এটা আরও আগে করা উচিৎ ছিল। খুবই বাস্তবসম্মত আর সহজ কাজটা তাদের আরো আগেই করা উচিৎ ছিল। তারা অনেক বেশি দেরি করে ফেলেছে’।

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলে ব্যারনকে হত্যার হুমকি

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

শ্রীপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে দুই স্কুলছাত্রের মৃত্যু

বিএনপির মামলা প্রত্যাহার হলেও হেফাজতের মামলা বহাল

বাংলাদেশ একদিন জামায়াতের নেতৃত্বে পরিচালিত হবে: হামিদুর রহমান