হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে অবশ্যই জড়িত থাকতে হবে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মনে করেন ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর দেশটির পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রে তার ব্যক্তিগতভাবে জড়িত থাকা উচিত।

এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নিয়োগের চেষ্টা করে থাকে, তবে তারা ‘সময় নষ্ট করছে’।

ট্রাম্প স্বীকার করেছেন, যদিও নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতাবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে, তবে তিনি এটি মেনে নেবেন না।

‘খামেনির ছেলে দুর্বল। আমাকে নিয়োগে জড়িত থাকতে হবে’, বলেন মার্কিন প্রেসিডেন্ট।

তিনি আরো বলেন, খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন কাউকে চাই যিনি ইরানে সম্প্রীতি এবং শান্তি আনবেন।

ট্রাম্প বলেন, তিনি যেকোনো নতুন ইরানি নেতাকে প্রত্যাখ্যান করবেন যিনি পূর্ববর্তী নেতৃত্বের নীতি অব্যাহত রাখবেন। আর এমনটা হলে ‘পাঁচ বছরের মধ্যে’ যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে সংঘাতের ঝুঁকি থাকবে বলেও সতর্ক করেন তিনি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের