হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে নিখোঁজ ২ বাংলাদেশি শিক্ষার্থীর একজনের লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

নাহিদা বৃষ্টি ও জামিল লিমন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার ঘটনায় জামিল লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) ফ্লোরিডার ট্যাম্পা শহরের হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, হিলসবরো কাউন্টির আইনশৃঙ্খলা বাহিনী এক সংবাদ সম্মেলনে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত চলছে।

এদিকে একই ঘটনায় নিখোঁজ অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির কোনো সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্থানীয় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে বিষয়টি বাংলাদেশ কনস্যুলেটকে জানিয়েছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৬ এপ্রিল শেষবারের মতো দুই শিক্ষার্থীকে পৃথক স্থানে দেখা যায়। ওইদিন সকালে ক্যাম্পাসের কাছাকাছি আবাসিক এলাকায় জামিল লিমনকে এবং পরে নাহিদা বৃষ্টিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

জামিল লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশ ও নীতি বিভাগে পিএইচডি করছিলেন। নাহিদা বৃষ্টি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডক্টরাল গবেষণায় যুক্ত ছিলেন।

স্থানীয় হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

এসআর

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার

সহিংসতায় বিপর্যস্ত হাইতিতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

আমি পাশে না থাকলে ইসরাইলের কোনো অস্তিত্ব থাকত না: ট্রাম্প