হোম > বিশ্ব > আমেরিকা

ইরানকে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানকে ‘সাদা পতাকা’ ও আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের, শেষ হলো যুদ্ধবিরতির মেয়াদ

ইরান-যুক্তরাষ্ট্রের ৬০ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর তেহরানকে ‘সাদা পতাকা উড়ানোর’ আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপের জন্য তার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলেও জানিয়েছেন তিনি।

সোমবার যুদ্ধবিরতির নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ট্রাম্প বলেন, ইরানের উচিত আত্মসমর্পণ করা এবং ‘সাদা পতাকা’ উড়িয়ে দেওয়া। তবে তিনি যুদ্ধ বা পরবর্তী পদক্ষেপের জন্য কোনো সময়সূচি নির্ধারণ করেননি বলে জানিয়েছেন।

এদিকে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ৬০ দিনের সময়সীমা মূলত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার জন্য নির্ধারিত ছিল। যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত লঙ্ঘন করায় সেই আলোচনা কার্যত শুরুই হয়নি বলে দাবি করেন তিনি।

যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার সময় কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনাও তীব্র হয়েছে। ইরান জানিয়েছে, ওমানের সঙ্গে প্রণালিটি দিয়ে জাহাজ চলাচল নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। অন্যদিকে ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

এর ফলে দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আলজিাজিরা, ফক্স নিউজ

এমএমআর

১৫ বছর বয়সে পুরো কুরআন পড়েছেন চেলসি ক্লিনটন, বাবাকেও পড়তে বলেছেন

সূরা আল-হুজুরাতের ১৩ নম্বর আয়াত উল্লেখ করে যা বললেন বিল ক্লিনটন

কেন ইলহান ওমরের নাম নিয়ে প্রশ্ন তুললেন ট্রাম্প

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে প্রথম ১০০ ঘণ্টায় ট্রাম্পের নীতি বদলাতে চান ডেমোক্র্যাটরা

ইরানে নতুন হামলার ইঙ্গিত মার্কিন রাষ্ট্রদূতের, ট্রাম্পের দাবি কিছুই জানেন না

যুক্তরাষ্ট্র কি আসলেই ধনী দেশ, কার জন্য কতটা সমৃদ্ধ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

শিগগিরই কিছু একটা ঘটতে যাচ্ছে, কেন বললেন ট্রাম্প

ডেমোক্র্যাটদের দেখে নেওয়ার হুমকি দিলেন ইলন মাস্ক