হোম > বিশ্ব > আমেরিকা

জাহাজ নির্মাণ ইস্যুতে মার্কিন নৌবাহিনীর সচিবকে বরখাস্ত করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জাহাজ নির্মাণ সংক্রান্ত বিরোধের জেরে তিনি নৌবাহিনীর সচিব জন ফেলানকে বরখাস্ত করেছেন।

রয়টার্সের খবরে বলা হয়, ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তিনি খুবই কঠোর পরিশ্রমী ছিলেন, কিন্তু নতুন জাহাজ নির্মাণ ও কেনাকাটা নিয়ে অন্যদের সঙ্গে তার কিছু মতবিরোধ ছিল।” তিনি আরও বলেন, “কেউ তাকে পছন্দ করত, কেউ করত না—এটাই সাধারণ বাস্তবতা।”

পরিস্থিতি সংশ্লিষ্ট সূত্রগুলো আগেই জানিয়েছিল, জাহাজ নির্মাণ দ্রুততর করতে সংস্কার বাস্তবায়নে ধীরগতির কারণে ফেলানকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কোনো আনুষ্ঠানিক কারণ জানায়নি।

এদিকে, নৌবাহিনীর আন্ডারসেক্রেটারি হাং কাও, যার সঙ্গে ফেলানের সম্পর্কও খুব একটা ভালো ছিল না বলে জানা গেছে, তাকে ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা

ফাঁকা করা হলো ফ্লোরিডার বিতর্কিত অ্যালিগেটর বন্দিশালা

বিশ্ববাজারে ইতিবাচক প্রভাবের দাবি করলেন ট্রাম্প

ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি প্রকাশ, কে বেশি সুবিধা পেল

ইরানে ফের বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানকে ঘুষ দিয়েছিলেন ওবামা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মহাসড়কে বিধ্বস্ত বিমান, নিহত ১

ভেনেজুয়েলায় তেল অনুসন্ধান চুক্তি করল রেপসল

ইরানের সঙ্গে হওয়া চুক্তি গণমাধ্যমে পাঠ করে শোনানো হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়াবহ সহিংসতা, অর্ধশতাধিক গ্রেপ্তার