হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের আরেকটি সিনেট আসনে ডেমোক্র্যাটদের জয়

আমার দেশ অনলাইন

মেরি পেলটোলা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা। তিনি পরাজিত করেছেন ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর ড্যান সুলিভানকে। বিতর্ক ও কারচুপির অভিযোগে আলোচিত এ নির্বাচনের মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা আরো সুসংহত করেছে ডেমোক্র্যাটরা।

নির্বাচনের ফল ঘোষণার কয়েক দিন আগে সুলিভান ফল মেনে নেওয়ার অঙ্গীকার করেন।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে পেলটোলা বলেন, আলাস্কার মানুষের সমর্থন পাওয়া তার জন্য সবচেয়ে বড় সম্মানের। করপোরেট লোভ মোকাবিলা, জীবনযাত্রার ব্যয় কমানো এবং আলাস্কার স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকারও করেন তিনি।

এদিকে আলাস্কায় ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো গভর্নর নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্র্যাট। সাবেক আইনপ্রণেতা জনাথন ক্রেইস-টমকিনস তিন রিপাবলিকান প্রার্থীকে পরাজিত করেন। তাদের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সমর্থিত প্রার্থীও ছিলেন।

পেলটোলার জয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬টিতে। অন্যদিকে রিপাবলিকানদের আসন ৪৪টি। এবারের নির্বাচনে ডেমোক্র্যাটরা মোট নয়টি সিনেট আসন নিজেদের দখলে নিয়েছে, যা ১৯৫৮ সালের পর দলটির সর্বোচ্চ অর্জন।

প্রচারণায় জ্বালানি তেলের উচ্চমূল্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়কে গুরুত্ব দেন পেলটোলা। বিশেষ করে দুর্গম এলাকার বাসিন্দাদের জ্বালানি ও বিদ্যুতের উচ্চমূল্য নিয়ে অসন্তোষকে কাজে লাগান তিনি।

জাতীয় রাজনীতির বিতর্ক থেকে দূরে থেকে ‘আলাস্কা ফার্স্ট’ স্লোগানে স্থানীয় মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করেন পেলটোলা। তার দাবি, তিনি কোনো উগ্র বা কট্টরপন্থি রাজনীতিতে বিশ্বাসী নন; বরং আলাস্কার মানুষের স্বার্থেই কাজ করতে চান।

নির্বাচনি প্রচারণায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, নেতিবাচক প্রচার এবং বিপুল অর্থ ব্যয়ের ঘটনা ঘটে। নির্বাচনের আগে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রিপাবলিকান প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে আলাস্কা সফর করেন।

সূত্র: আলজাজিরা

আরএ

ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিচারের দাবি রাশিদা তালিবের

২৬ বছর পর হাম-মুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে মুসলিম সংগঠনকে সন্ত্রাসী তকমা প্রত্যাহারের ঘোষণা

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে আগ্রহ বাড়ছে তরুণদের, ১৮ বছরেই নির্বাচিত জনপ্রতিনিধি

বিক্ষোভ দমনে বিতর্কিত পুলিশ ইউনিট ভেঙে দিলেন মামদানি

ট্রাম্পের ডিইআইবিরোধী নীতিতে ধাক্কা, গবেষণা অনুদান বাতিলের আবেদন খারিজ

এপস্টেইন আত্মহত্যা করেননি, তাকে হত্যা করা হয়েছে: ফরেনসিক বিশেষজ্ঞ

এনভিডিয়ার সংকটে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি খাতের নিরাপত্তা

দক্ষ বিদেশি কর্মী নিয়োগে আরো কঠোর বিধিনিষেধ আনছে ট্রাম্প প্রশাসন

আত্মজীবনীতে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যা লিখলেন জো বাইডেন