হোম > বিশ্ব > আমেরিকা

প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী বোটে মার্কিন হামলা, নিহত ৬

আমার দেশ অনলাইন

পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি বোটে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। রোববার পরিচালিত ওই হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ওয়াশিংটনের দাবি, বোটটি মাদক পাচারকারীদের দ্বারা পরিচালিত ছিল। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ ধরনের অভিযানে এখন পর্যন্ত ১৫০ জনের বেশি নিহত হয়েছে বলে জানা গেছে।

মার্কিন সাউদার্ন কমান্ডের প্রধান জেনারেল ফ্রান্সিস ডোনোভান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল এবং মাদক পাচার কার্যক্রমে জড়িত ছিল।

তবে এসব হামলা নিয়ে সমালোচনাও রয়েছে। অনেকের মতে, এগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শামিল। নিহতদের মধ্যে কেউ কেউ জেলে ছিলেন বলে তাদের পরিবার ও সংশ্লিষ্ট সরকারগুলো দাবি করেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছে, লাতিন আমেরিকায় সক্রিয়, যাদের তারা ‘নার্কো-সন্ত্রাসী’ বলে উল্লেখ করছে, তাদের বিরুদ্ধে কার্যত যুদ্ধ চলছে।

এদিকে গত বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, দক্ষিণ আমেরিকা থেকে মাদক বহনকারী নৌকাগুলো শনাক্ত করার অভিযান এতটাই সফল হয়েছে যে এখন নতুন লক্ষ্যবস্তু খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এসআর

পরিস্থিতি পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে—হোয়াইট হাউসের দাবি

ইরান ইস্যুতে ‘ইতিবাচক অগ্রগতির’ আশা পাকিস্তানের

ট্রাম্পের হাতেই থাকছে যুদ্ধকালীন ক্ষমতা

যুদ্ধবিরতির সময় বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন জায়নবাদীরা সুবিধাভোগী, কিন্তু কথা বলে নিপীড়িতদের মতো: ক্যাসাব্লাঙ্কাস

ইরান নিয়ে আলোচনায় শুক্রবারের মধ্যে ‘সুখবর’: ট্রাম্প

হরমুজ প্রণালির অবরোধের কারণে পরিবহন খরচ বেড়েছে পানামা খালে

ভেনেজুয়েলার কারাগারে দাঙ্গায় নিহত ৫

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে শান্তি আলোচনা বন্ধ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানকে ট্রাম্পের আক্রমণ অব্যাহত