হোম > বিশ্ব > আমেরিকা

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে: ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ‘খুব কঠিন’ হামলারও হুমকি দিয়েছেন তিনি।

প্রতিবেশী দেশগুলোর দিক থেকে কোনো হুমকি না এলে ইরান আর তাদের ভূখণ্ডে হামলা করবে না—ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পরে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর পক্ষ থেকে এমন বিবৃতি আসার পর ট্রাম্প ওই মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে আরো কঠোর হুমকি দিয়ে বলেছেন, আজ ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত করা হবে’।

ট্রাম্প যুক্তি দিয়েছেন, ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের ওপর আক্রমণ চালাবে না। এই প্রতিশ্রুতি কেবল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি আক্রমণের কারণেই দেওয়া হয়েছে।

আজ আরো আক্রমণের অঙ্গীকার করে ট্রাম্প বলেছেন, ‘খারাপ আচরণের কারণে ইরানের সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। সেসব এলাকা এবং লোকদের লক্ষ্যবস্তু করা হবে যাদের এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু করার কথা বিবেচনা করা হয়নি।’

ট্রাম্পের ভরাডুবিতে বদলে গেছে ২০২৮ সালের নির্বাচনের হিসাব–নিকাশ

কে এই স্টিফেন মিলার, যাকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা

মার্কিন নির্বাচনে বিজয়ী হিজাবি নারীদের পরিচয় জানা গেল