হোম > বিশ্ব > আমেরিকা

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার

এপির জরিপের তথ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মধ্যবর্তী নির্বাচনে মূল্যস্ফীতির ইস্যুতে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে নির্বাচনে। এতে প্রতিনিধি পরিষদ, সিনেট ও বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে পড়েছে রিপাবলিকান পার্টি।

মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়া প্রায় ১ লাখ ভোটারের ওপর পরিচালিত অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক জরিপে দেখা গেছে, অধিকাংশ ভোটার মনে করেন, ট্রাম্পের নীতিই অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে এবং নিত্যপণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

গত ১২ মাসে যুক্তরাষ্ট্রে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। অথচ ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের দায়িত্ব গ্রহণের সময় মূল্যস্ফীতির হার ছিল ৩ শতাংশ।

মূল্যস্ফীতির জন্য তার পূর্বসূরি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছিলেন, তা ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়নি।

এপি ভোটকাস্টের জরিপ অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে অংশ নেওয়া প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার মনে করেন, ট্রাম্পের নীতির কারণেই মূল্যস্ফীতি বেড়েছে। বিপরীতে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে পরিচালিত একই ধরনের জরিপে প্রায় অর্ধেক ভোটার বাইডেনের নীতিকে মূল্যস্ফীতির জন্য দায়ী করেছিলেন।

জরিপে আরও উঠে এসেছে, এবারের নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভোটারদের প্রায় ৯০ শতাংশের কাছে জীবনযাত্রার ব্যয় ছিল ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ কিংবা ‘বড় ধরনের বিবেচ্য বিষয়’। আর এই ভোটারদের মধ্যে প্রায় ৬০ শতাংশ নিজ নিজ নির্বাচনি এলাকায় প্রতিনিধি পরিষদের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের সমর্থন করেছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

নিউইয়র্ক পুনর্গঠনে জোহরান মামদানির নতুন রাজনীতি

আগামী সপ্তাহেই অভিশংসিত হতে পারেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রেসিডেন্ট হওয়ার পথ তৈরি করতে ট্রাম্পকে বিপদে ফেলছেন ভ্যান্স

‘ইসলামপন্থি ও কমিউনিস্টদের দখলে ডেমোক্রেটিক পার্টি’

রিপাবলিকানদের শক্ত ঘাঁটিগুলোও ডেমোক্র্যাটদের নতুন দুর্গ

রিপাবলিকানদের ভরাডুবি, যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্কে নতুন সংকটের আভাস

ডেমোক্র্যাটদের উদীয়মান তারকা জন অসফ, হতে পারবেন কি আগামীর ওবামা