হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের মিশিগানে তুষারঝড়ে শতাধিক গাড়ির সংঘর্ষ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে তীব্র তুষারঝড় ও হোয়াইটআউট পরিস্থিতির মধ্যে শতাধিক গাড়ির সংঘর্ষে একটি গুরুত্বপূর্ণ ইন্টারস্টেট মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ইন্টারস্টেট–১৯৬তে এ দুর্ঘটনা ঘটে।।

ওটাওয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, গ্র্যান্ড র‍্যাপিডস শহর থেকে প্রায় ২৪ মাইল দক্ষিণ-পশ্চিমে সকাল ১০টা ২০ মিনিটের আগেই দুর্ঘটনাটি শুরু হয়। হাডসনভিল ও জিল্যান্ডের মধ্যবর্তী প্রায় ১০ মাইল সড়কপথে উভয় দিকের যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়।

তবে দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ১০ জন আহত হয়, যাদের আঘাত প্রাণঘাতী নয়। সংঘর্ষে প্রায় দুই ডজন সেমিট্রাকও জড়িত ছিল।

মিশিগান রাজ্যের কর্মকর্তারা জানান, দিনব্যাপী তীব্র তুষারপাত, প্রবল বাতাস ও খারাপ সড়ক পরিস্থিতি বিরাজ করছিল। এর আগে ন্যাশনাল ওয়েদার সার্ভিসের গ্র্যান্ড র‍্যাপিডস কার্যালয় এলাকাবাসীকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার সতর্কবার্তা দেয়। গ্রেট লেকস অঞ্চলে আর্কটিক শৈত্যপ্রবাহের অংশ হিসেবে তুষার ও বরফের পূর্বাভাস ছিল।

সন্ধ্যা ৬টার দিকে ওটাওয়া কাউন্টি শেরিফের ক্যাপ্টেন জেক স্পার্কস জানান, সড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাস্থল পরিষ্কার করা হয়েছে। সংঘর্ষের কারণ তদন্তাধীন রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হিমাঙ্কের নিচে তাপমাত্রায় সড়কে বরফ জমে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। পিচ্ছিল রাস্তায় চার চাকার গাড়িও সহজে থামানো যায় না, ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

সূত্র: ইউএসএ টুডে

এসআর

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল