হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পরও ইরান যুদ্ধকে সার্থক মনে করেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পরও ইরানের বিরুদ্ধে যুদ্ধকে সঠিক সিদ্ধান্ত বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ইরানের সাথে যুদ্ধটি রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্যের দিক থেকে যুক্তিযুক্ত ছিল। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে সামরিক অভিযান চালানো ছাড়া যুক্তরাষ্ট্রের আর কোনো বিকল্প ছিল না। খবর বিবিসির।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত সঠিক ছিল। তার ভাষায়, ‘আমি মনে করি, এটি সঠিক ছিল। হ্যাঁ। আসলে আমাদের সামনে কোনো বিকল্প ছিল না।’

তিনি আরো বলেন, ‘ইরানের বিষয়ে আমাদের যা করার ছিল, তা করতে হয়েছে। আমরা এখনো তা চালিয়ে যাচ্ছি।’

ইরান যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ে ভূমিকা রেখেছে বলে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্পও বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, স্বল্প মেয়াদে এ যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, কথাটি অনেকাংশেই সত্য। কারণ, এর ফলে পেট্রলের দাম বেড়েছে।’

তবে সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত ও তা অব্যাহত রাখার পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। তার দাবি, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতেই এ অভিযান প্রয়োজন ছিল।

ট্রাম্প বলেন, ‘একই পরিস্থিতি আবার তৈরি হলেও আমাকে একই সিদ্ধান্ত নিতে হতো। কারণ, দীর্ঘমেয়াদে এটিই একমাত্র সমাধান। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যায় না।’

ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কংগ্রেসে পাস হওয়া বিল কি আদৌ আটকে দিতে পারবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রজুড়ে প্রগতিশীলদের জয় দেখছেন বার্নি স্যান্ডার্স

নির্বাচনের পর ট্রাম্পের মুখোমুখি ডেমোক্র্যাটরা, বিভক্ত সরকারের পথে ওয়াশিংটন

টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও মিশিগানসহ আরো কয়েকটি আসনে ডেমোক্র্যাটদের জয়

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ, আবারো অভিশংসনের আশঙ্কায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের গভর্নর পদে ডেমোক্র্যাটদের উত্থান, রাজনীতিতে এক প্রজন্মের বড় পরিবর্তন

ডেমোক্র্যাটদের পাস করা আইন কি ভেটো দিয়ে আটকে দিতে পারবেন ট্রাম্প

‘ট্রাম্পই এখনো আপনাদের প্রেসিডেন্ট’, কেন এমন বার্তা দিল হোয়াইট হাউস

ইসরাইলের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় ব্রিটিশ মডেল অনুসরণ করতে চায় মার্কিন ডেমোক্র্যাটরা

ইরান যুদ্ধই আমাদের পরাজয়ের কারণ, বললেন জেডি ভ্যান্স