হোম > বিশ্ব > আমেরিকা

এপস্টেইন ছিলেন মোসাদের এজেন্ট: এফবিআইয়ের তথ্যদাতা

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গত সপ্তাহে জেফ্রি এপস্টেইনকে ঘিরে যৌন পাচারসংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এসব নথির মধ্যে থাকা একটি রেকর্ডে দাবি করা হয়েছে, এফবিআইয়ের এক গোপন তথ্যদাতা জানিয়েছিলেন, এপস্টেইন একজন ইসরাইলি গুপ্তচর ছিলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নথিতে বলা হয়, ওই তথ্যদাতা এফবিআইকে জানান, এপস্টেইনের আইনজীবী অ্যালান ডারশোভিটজ একসময় দক্ষিণ ফ্লোরিডার তৎকালীন মার্কিন অ্যাটর্নি আলেক্স অ্যাকোস্তাকে বলেছিলেন, এপস্টেইন যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন।

সরকারি নথিতে উল্লেখ করা হয়, তথ্যদাতা ডারশোভিটজ ও এপস্টেইন মধ্যকার একাধিক ফোনালাপের সময় নোট নিয়েছিলেন। ওই ফোনালাপগুলোর পর ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ ডারশোভিটজকে ফোন করে বিষয়গুলো সম্পর্কে অবহিত হতো বলে নথিতে দাবি করা হয়েছে।

নথিতে আরো বলা হয়, জেফরি এপস্টেইন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের ঘনিষ্ঠ ছিলেন এবং তার অধীনে গুপ্তচর হিসেবে প্রশিক্ষণও নিয়েছিলেন। বারাক বিশ্বাস করতেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একজন অপরাধী। এই আঞ্চলিক ও রাজনৈতিক দ্বন্দ্বের প্রেক্ষাপটে তথ্যদাতা নিশ্চিত হন যে এপস্টেইন একজন ‘কো-অপ্টেড’ বা নিয়ন্ত্রিত মোসাদ এজেন্ট ছিলেন।

ওই তথ্যদাতা আরো জানান, ডারশোভিটজ তাকে বলেছিলেন, যদি তিনি আবার তরুণ হতেন তাহলে নিজেকে একজন ইসরাইলি গোয়েন্দা (মোসাদ) এজেন্ট হিসেবে স্টান গান হাতে দেখতে চাইতেন। নথিতে বলা হয়, তথ্যদাতার বিশ্বাস ছিল ডারশোভিটজ নিজেও মোসাদের দ্বারা প্রভাবিত ছিলেন এবং তাদের মিশনের সঙ্গে একাত্ম ছিলেন।

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

মুসলিম প্রতিপক্ষের নামও ঠিকভাবে বলতে চান না ট্রাম্প

আটটি যুদ্ধ বন্ধে ট্রাম্পের দাবি কতটা সত্য

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’

ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের হিসাব সংশোধন পেন্টাগনের

ট্রাম্পের কারণে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রিপাবলিকানরা

জি-২০ জোটের সম্মেলন ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের সংবাদ প্রচার বন্ধ করায় পাঁচ টিভি নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্তে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হারিকেন ইসাইয়াসের আঘাতে নিহত ৪, বিদ্যুৎহীন ৬ লাখ ৭০ হাজার মানুষ