হোম > বিশ্ব > আমেরিকা

শেষ মুহূর্তের মধ্যবর্তী নির্বাচনি প্রচারে যা বললেন ট্রাম্প

আলজাজিরা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের এক দিন আগে শেষবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের পাশে দেওয়া ওই বক্তব্যে নিজের প্রশাসনের সংস্কার ও নির্মাণকাজের সাফল্য তুলে ধরেন তিনি। পাশাপাশি নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট চান এবং ডেমোক্র্যাট প্রার্থীদের সমালোচনা করেন।

বক্তব্যের সময় মরিচা ধরা পাইপ ও শেওলা জমার ছবি সংবলিত পোস্টার তুলে ধরেন ট্রাম্প। তার দাবি, সংস্কারকাজে ভাঙচুরের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তবে আদালতে জমা দেওয়া নথিতে তার প্রশাসনের পক্ষ থেকেই এই দাবির বিরোধিতা করা হয়েছে।

ওয়াশিংটনে বিভিন্ন সংস্কার ও নির্মাণ প্রকল্প নিয়ে বেশ কিছুদিন ধরেই কাজ করছেন ট্রাম্প। এর মধ্যে লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুলের সংস্কারও রয়েছে। তবে এই প্রকল্প বাস্তবায়নে নানা বাধা ও জটিলতার মুখে পড়তে হয়েছে।

সংস্কারকাজের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘এটি ছিল এমন এক শিল্পকর্ম, যা কখনো কাজ করেনি। কিন্তু এখন এটি কাজ করবে।’

এরপর মধ্যবর্তী নির্বাচনের প্রচারে নিজের প্রশাসনের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। একই সঙ্গে ডেমোক্র্যাট প্রার্থীদের আক্রমণ করেন।

ট্রাম্প বলেন, ‘কোনো কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনে জয়ী হন না। তবে আমরা এবার জোরালো চেষ্টা করেছি।’

এ সময় নিজের ‘ট্রায়াম্ফাল আর্চ’ নির্মাণ প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ২৫০ ফুট উচ্চতার এই স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি। তবে প্রকল্পটি বন্ধের দাবিতে ইতোমধ্যে একাধিক মামলা হয়েছে। আদালতে এসব মামলা চলমান রয়েছে।

এএম

যুক্তরাষ্ট্রে হ্যালোইন উৎসবে বন্দুক হামলা, হতাহত ১১৮

ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ব্যালট বাতিলের চেষ্টা ট্রাম্প প্রশাসনের, সুপ্রিম কোর্টে খারিজ

ট্রাম্পের ক্ষমতা কমলে কি লাভবান হবে এশিয়া

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ভাগ্যপরীক্ষায় ট্রাম্প

শেষ মুহূর্তেও জরিপে ডেমোক্র্যাটদের জনসমর্থন ঊর্ধ্বমুখী, আজ ভোট

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিয়েছেন সাড়ে ৫ কোটি মানুষ

নিজ দলের কোন্দলেও চাঙা মার্কিন মুসলিম ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থকেরা

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, কী হবে ট্রাম্পের ভাগ্যে