হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড়

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বিবিসি

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে আঘাত হানতে যাচ্ছে শীতকালীন ঝড় । এতে অন্তত ১৭ কোটি মানুষ ভারী তুষারপাত, বিদ্যুৎ বিভ্রাট ও যাতায়াতের সমস্যায় পড়তে পারেন।

‘উইন্টার স্টর্ম ফার্ন’ নামের এই ঝড়টি টেক্সাস থেকে শুরু করে মধ্য আটলান্টিক এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো পর্যন্ত বিস্তৃত হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। উত্তরের হিমশীতল বাতাস দেশটির ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে কিছু এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যেতে পারে।

ঝড়ের প্রভাবে তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া এবং নিউইয়র্কসহ বিভিন্ন শহর। কোনো কোনো এলাকায় তাপমাত্রা হিমাঙ্কের ৪০ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যেতে পারে। রকি মাউন্টেন রাজ্যগুলোতে শুক্রবারের মধ্যে ব্যাপক পরিমাণে তুষারপাত হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, কিছু জায়গায় ১২ ইঞ্চির বেশি হতে পারে বলে আশা করা হচ্ছে। ভার্জিনিয়া ও মেরিল্যান্ড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এরই মধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে টেক্সাস, নর্থ ক্যারোলিনা এবং সাউথ ক্যারোলিনাসহ বেশ কয়েকটি রাজ্যে।

সূত্র: বিবিসি

আরএ

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

তিন সন্তান হত্যার ঘটনায় মুখ খুললেন প্যাট্রিক ক্ল্যান্সি

নারী খুনিদের নিয়ে কেন এত আগ্রহ

চীনের তীব্র সমালোচক ট্রাম্প কেন শি জিনপিংকে লালগালিচা সংবর্ধনা দিচ্ছেন

গ্রিনল্যান্ডে বাড়বে মার্কিন সেনা, স্থাপন হবে সামরিক ঘাঁটি

ঔপনিবেশিক শাসনের জন্য ব্রিটেনের কাছে ক্ষতিপূরণ দাবি

১৪ গুণ বেশি কার্বন ছড়ায় ব্যক্তিগত জেট, ব্যবহারকারী ২ লাখ ৫৬ হাজার

ভারতীয় পণ্যে ১০০ শতাংশ মার্কিন শুল্কারোপের শঙ্কা, ঘুম হারাম রপ্তানিকারকদের

আমেরিকান জনগণের সমর্থন হারিয়েছে ইসরাইল, এরপর কি রাজনীতিবিদদের পালা

নিরাপত্তা পরীক্ষায় বাস্তব ৩ প্রতিষ্ঠানের সিস্টেমে ঢুকে পড়ল গুগলের জেমিনাই