হোম > বিশ্ব > আমেরিকা

হামলায় ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনা। ছবি: রয়টার্স।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথ হামলা চালিয়েছে। শনিবার চালানো হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। যৌথ হামলার সামরিক আগ্রাসনে ইরানের নাতানজ পারমাণবিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় (আইএইএ) নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার

রোববার আইএইএ’র ৩৫ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্নর্সের বৈঠকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাজাফি বলেন, ‘গতকাল তারা আবারো ইরানের শান্তিপূর্ণ ও আন্তর্জাতিক তদারকির আওতায় থাকা পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।’

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রশ্নের জবাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল জানতে চাইলে তিনি বলেন, ‘নাতানজ।’

ইরান দাবি করেছে, সংশ্লিষ্ট স্থাপনাটি আন্তর্জাতিক নজরদারির আওতায় ছিল এবং সেখানে পরিচালিত কার্যক্রম ছিল শান্তিপূর্ণ। তবে হামলার ফলে ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

মোংলায় কোস্ট গার্ডের সবুজ অভিযান, রোপণ হবে ৯৪০০ চারা

লাল পতাকা টানানো স্থানে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, নিখোঁজ ১

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস

দেশে সারের কোনো ঘাটতি নেই: ত্রাণমন্ত্রী

নেপালে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৯৫, নিখোঁজ ৫০০

ইসরাইলের সামরিক শিল্পে সাইবার হামলা, অচল নোভামিল

সুখী দেশের তালিকায় ফিনল্যান্ড যে কারণে বারবার শীর্ষে

মহানবীর (সা.) আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর