হোম > বিশ্ব > এশিয়া

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার, সিদ্ধান্ত আইসিজের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারের বাধ্যবাধকতা রয়েছে বলে সিদ্ধান্ত দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। গণহত্যা প্রতিরোধে নিজস্ব দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে এই ক্ষতিপূরণ দিতে হবে দেশটিকে। খবর বিবিসির।

বৃহস্পতিবার বিচারপতি ইউজি ইওয়াসাওয়া আদালতের ১০ম ও ১১তম সিদ্ধান্ত পড়ে শোনান। উভয় সিদ্ধান্তই ১০-৫ ভোটে গৃহীত হয়। ক্ষতিপূরণের পরিমাণ এবং কী পদ্ধতিতে তা দেওয়া হবে, সে বিষয়টিও আইসিজে নির্ধারণ করবে।

এর আগে আদালত জানায়, গণহত্যা সনদের অধীনে নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে মিয়ানমারকে নিশ্চয়তা দিতে হবে। এ সিদ্ধান্ত ৯-৬ ভোটে গৃহীত হয়। পাশাপাশি রায়ে উল্লেখ করা পুনরুদ্ধারমূলক ব্যবস্থাও নিতে হবে দেশটিকে। এ সিদ্ধান্তের পক্ষে ভোট পড়ে ১০টি, বিপক্ষে পাঁচটি।

এ ছাড়া ২০১৭ সালের সামরিক অভিযানের সময় গণহত্যা সনদের বিধান কার্যকর করতে প্রয়োজনীয় আইন প্রণয়নে ব্যর্থ হওয়ায় মিয়ানমারকে দায়ী করেছে আদালত। এ সিদ্ধান্ত ১৪-১ ভোটে গৃহীত হয়।

আদালত আরো নির্দেশ দিয়েছে, গণহত্যা সনদের ৫ নম্বর অনুচ্ছেদের অধীনে চলমান কোনো লঙ্ঘন থাকলে তা বন্ধ করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে হবে মিয়ানমারকে। একই ভোটে আদালত ২০১৭ সালের অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট গণহত্যার অপরাধে জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহ রয়েছে—এমন ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর তদন্তের নির্দেশ দিয়েছে। তদন্তের বিষয়ে সিদ্ধান্তটি ১৩-২ ভোটে গৃহীত হয়।

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

রোহিঙ্গা জাতিনিধনের উদ্দেশ্যেই সামরিক অভিযান চালায় মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার করেছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী: আইসিজে

রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল মিয়ানমারের: আইসিজে

১০ হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক আদালত

আইসিজের রায়ের অপেক্ষায় কক্সবাজারের রোহিঙ্গারা

চীনে তিন পরাশক্তির বৈঠক আজ

ঔপনিবেশিক যুগ শেষ, বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: আনোয়ার ইব্রাহিম