হোম > বিশ্ব > এশিয়া

গণহত্যার রায়, তবু অনিশ্চয়তায় রোহিঙ্গাদের জীবন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলো বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী বসতি। প্রতিবেশী মিয়ানমার থেকে পালিয়ে আসা ১২ লাখেরও বেশি রোহিঙ্গা সেখানে বসবাস করছেন। পাহাড়ের ঢাল ও বৃক্ষশূন্য বনভূমিজুড়ে বিস্তৃত ত্রিপলের অস্থায়ী ঘরে গাদাগাদি করে দিন কাটছে তাদের।

বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। তবে রায়ে যে সিদ্ধান্তই আসুক, বাংলাদেশের শরণার্থীশিবিরে রোহিঙ্গাদের জীবনযাত্রার দ্রুত উন্নতির সম্ভাবনা নেই। গত এক সপ্তাহে শিবিরগুলো ঘুরে এমন চিত্রই দেখেছেন এক প্রতিবেদক।

বর্ষাকালে বন্যা ও ভূমিধসের ঝুঁকি থাকে শিবিরগুলোতে। আর শুষ্ক মৌসুমে বাঁশের তৈরি আশ্রয়কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়ে। এর মধ্যে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় রোহিঙ্গাদের জীবন আরো অনিশ্চিত হয়ে উঠেছে।

ছবি: সংগৃহীত।

আগে প্রত্যেক রোহিঙ্গা মাসে ১২ ডলারের খাদ্যসহায়তা পেতেন। কিন্তু আন্তর্জাতিক তহবিলের ঘাটতির কারণে তা কমে ১০ ডলারে নেমেছে। কয়েক বছর ধরে লাল মাংস খেতে পারেননি—এমন মানুষের সঙ্গেও কথা বলেছেন দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক। এক ব্যক্তি প্রিয় গরুর মাংসের তরকারির স্বাদ স্মরণ করতে গিয়ে চোখ বন্ধ করে ফেলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প আবার দায়িত্ব নেওয়ার পর দেশটিতে শরণার্থী মর্যাদা পাওয়ার অপেক্ষায় থাকা রোহিঙ্গাদেরও জানিয়ে দেওয়া হয়, তাদের আর স্বাগত জানানো হচ্ছে না।

শিবিরের ভেতরে সশস্ত্র প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে প্রায়ই গোলাগুলি হয়। এতে আতঙ্কে দিন কাটে বাসিন্দাদের। অপহরণ, যৌন দাসত্বে বাধ্য করা কিংবা সশস্ত্র লড়াইয়ে নিয়োগের আশঙ্কায় অনেক মা-বাবা সন্তানদের, বিশেষ করে কিশোর-কিশোরীদের ঘরের বাইরে যেতে দিতে চান না।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

রোহিঙ্গা গণহত্যার রায়ে ১৫ বিচারপতি যেসব সিদ্ধান্ত দিলেন

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়, কার্যকরের ক্ষমতা নেই আইসিজের

আইসিজের রায়ের পর মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ রাজনীতিকেরা

আইসিজের রায়ের পর কী হবে সু চি ও মিন অং হ্লাইংয়ের

ট্রাম্প-পুতিনের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ‘শান্তি ঘোষণা’ চীনের

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার, সিদ্ধান্ত আইসিজের

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

রোহিঙ্গা জাতিনিধনের উদ্দেশ্যেই সামরিক অভিযান চালায় মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার করেছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে