হোম > বিশ্ব > এশিয়া

নিষেধাজ্ঞার ইস্যুতে ইরানি কর্মকর্তাদের ভেরিফিকেশন বাতিল করল এক্স

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার অ্যাকাউন্ট থেকে নীল ভেরিফিকেশন ব্যাজ সরিয়ে দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তিদের কাছে প্ল্যাটফর্মটি অর্থের বিনিময়ে সেবা দিচ্ছিল, এমন অভিযোগের প্রেক্ষিতের পর এ পদক্ষেপ নেওয়া হয়।

টেক ট্রান্সপারেন্সি প্রজেক্টের এক প্রতিবেদনে অভিযোগ করা হয়, সোশ্যাল মিডিয়া এক্স তাদের অর্থপ্রদানের সেবা এক্স প্রিমিয়াম ইরানের এমন কিছু ব্যক্তির কাছে দিচ্ছিল, যারা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন।

যেসব অ্যাকাউন্ট থেকে ভেরিফিকেশন সরানো হয়েছে, তাদের মধ্যে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, বিচার বিভাগের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এবং দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি।

মার্কিন নিষেধাজ্ঞা অনুযায়ী, নির্দিষ্ট কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকান কোম্পানিগুলোর ব্যবসায়িক লেনদেন নিষিদ্ধ। তবে এক্স এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি নিয়ে এর অভিযোগ করা হয়েছিল। গত মাসে ইরানে বিক্ষোভের সময় এক্স তাদের ওয়েব প্ল্যাটফর্মে ব্যবহৃত ইরানের পতাকার ইমোজির নকশা পরিবর্তন করে। সেখানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতীক বাদ দিয়ে পুরোনো ‘সিংহ ও সূর্য’ প্রতীক ব্যবহার করা হয়, যা রাজতন্ত্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পৃক্ত।

ফতুল্লায় গ্যাস সংকটে কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে থাকছে লিভারপুলের ম্যাচ

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতেও ৪০ কিলোমিটার যানজট, কারণ কী

সিংগাইরে মদপানের পর মারামারি, হাসপাতালে যুবক নিহত

সারা দেশে বেড়েছে খুন, সাত মাসে ২০৭৬ হত্যা

২৯ আগস্ট থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধের ঘোষণা