হোম > বিশ্ব > এশিয়া

রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে এখনো ‘কোনো মন্তব্য’ করেনি মিয়ানমার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দেশটির সরকার।

বৃহস্পতিবার হেগে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইংয়ের কাছে এ বিষয়ে জানতে চেয়েছিল বিবিসি বার্মিজ সার্ভিস। অপেক্ষমাণ গাড়ির দিকে এগিয়ে গিয়ে তাতে ওঠার সময় তিনি শুধু বলেন, ‘নো কমেন্ট’ (কোনো মন্তব্য নেই)।

এর আগে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিতেই দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়েছিল।

তবে আদালত পর্যবেক্ষণে বলেছে, মিয়ানমারের সামরিক অভিযানের মাত্রা ও ধরন সাধারণ জনগণকে শাস্তি দেওয়ার জন্য প্রয়োজনীয় সীমার অনেক বেশি ছিল। বরং এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি বড় অংশকে ধ্বংস করার অভিপ্রায়েরই প্রতিফলন ঘটেছে।

সূত্র: বিবিসি

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতায় বিমা ক্ষতি প্রায় ২২ কোটি ডলার

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের পক্ষে সাফাই গেয়েছিলেন সু চি

গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা

গণহত্যার রায়, তবু অনিশ্চয়তায় রোহিঙ্গাদের জীবন

রোহিঙ্গা গণহত্যার রায়ে ১৫ বিচারপতি যেসব সিদ্ধান্ত দিলেন

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়, কার্যকরের ক্ষমতা নেই আইসিজের

আইসিজের রায়ের পর মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ রাজনীতিকেরা

আইসিজের রায়ের পর কী হবে সু চি ও মিন অং হ্লাইংয়ের

ট্রাম্প-পুতিনের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ‘শান্তি ঘোষণা’ চীনের

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার, সিদ্ধান্ত আইসিজের