হোম > বিশ্ব > এশিয়া

নিউজিল্যান্ডে ভূমিধস, নিখোঁজ ৬

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: আল জাজিরা

নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলীয় দ্বীপে একটি জনপ্রিয় ক্যাম্পসাইটে ভূমিধসের ঘটনায় দুই কিশোরসহ ছয়জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ভারী বৃষ্টিপাতের ফলে দ্বীপের পূর্ব উপকূলে মাউন্ট মাউঙ্গানুইতে ভূমিধসের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

শুক্রবার কর্মকর্তারা সতর্ক করে বলেন, নিখোঁজদের সন্ধানে বেশ কয়েক দিন সময় লাগতে পারে, কারণ ভারী বৃষ্টির পর কাদা ও ধ্বংসাবশেষে ক্যাম্পসাইটটি ঢেকে যায়। তিনটি যান্ত্রিক খননযন্ত্র ব্যবহার করে উদ্ধার তৎপরতা চলছে।

প্রত্যক্ষদর্শী ও জরুরি কর্মকর্তারা জানান, দুর্ঘটনার পরপরই ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের আর্তনাদ শোনা যায়। এরপর আর কোনো শব্দ শোনা যায়নি।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সির সহকারী জাতীয় কমান্ডার ডেভিড গার্ড বলেন, ধীরে ও সতর্কতার সঙ্গে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে। তিনি বলেন, ‘আমরা একটি জটিল ও উচ্চঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছি।’

তিনি আরো বলেন, ‘নিখোঁজদের খোঁজে অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।’

গ্রীষ্মকালে হাইকার ও সৈকতপ্রেমীদের কাছে মাউন্ট মাউঙ্গানুই পর্যটন কেন্দ্রটি বিশেষভাবে আকর্ষণীয়।

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোস্ত ব্যবসায়ী চক্রের সন্ধান, আটক ২

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

সরকারের ১৮০ দিনে ১৩ খাতের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক