হোম > বিশ্ব > এশিয়া

গণহত্যার রায়ের পর বাংলাদেশ-গাম্বিয়া-ওআইসিকে ধন্যবাদ জানালেন রোহিঙ্গা নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর বাংলাদেশ, গাম্বিয়া ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রোহিঙ্গা নেতা সৈয়দ উল্লাহ। খবর বিবিসির। তিনি রোহিঙ্গা ইউনাইটেড কাউন্সিলের জ্যেষ্ঠ নেতা ও সাবেক সভাপতি।

বৃহস্পতিবার কক্সবাজারের একটি শরণার্থীশিবিরে বসে ছোট পর্দায় আইসিজের রায় দেখেন তিনি। এ সময় সেখানে উপস্থিত অনেকে রায়কে স্বাগত জানিয়ে উল্লাস করেন।

বার্তা সংস্থা এএফপিকে সৈয়দ উল্লাহ বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের পাশে থাকার জন্য বাংলাদেশ, গাম্বিয়া ও ওআইসির প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।’

তিনি আরো বলেন, ‘নিজ দেশে ফিরে না যাওয়া পর্যন্ত সবাইকে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।

এদিকে, এই রায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো শক্তিশালী করবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতি মন্ত্রী শামা ওবায়েদ বলেন, বহু বছর ধরে বাংলাদেশ সরকার রোহিঙ্গা সমস্যাটি বিশ্ব পরিমণ্ডলে প্রাসঙ্গিক রাখার চেষ্টা করছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদে এ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকও করেছে। আজকের এই রায় আমাদের সেই প্রচেষ্টাকে আরো জোরদার করবে।

আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই রায়কে ভিত্তি করে এখন মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করতে হবে, যাতে যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়।

গণহত্যার রায়, তবু অনিশ্চয়তায় রোহিঙ্গাদের জীবন

রোহিঙ্গা গণহত্যার রায়ে ১৫ বিচারপতি যেসব সিদ্ধান্ত দিলেন

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়, কার্যকরের ক্ষমতা নেই আইসিজের

আইসিজের রায়ের পর মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ রাজনীতিকেরা

আইসিজের রায়ের পর কী হবে সু চি ও মিন অং হ্লাইংয়ের

ট্রাম্প-পুতিনের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ‘শান্তি ঘোষণা’ চীনের

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার, সিদ্ধান্ত আইসিজের

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

রোহিঙ্গা জাতিনিধনের উদ্দেশ্যেই সামরিক অভিযান চালায় মিয়ানমার: আইসিজে