হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়, কার্যকরের ক্ষমতা নেই আইসিজের

বিবিসি বাংলা

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ইতিহাসে এর আগে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দায়ী সাব্যস্ত করার ঘটনা ঘটেনি।

মিয়ানমারের রাখাইনে গণহত্যা থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গা এবং বাংলাদেশে শরণার্থী শিবিরে বসবাসরত লাখ লাখ মানুষের জন্য এই রায় একটি আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি। এর মধ্য দিয়ে স্বীকৃতি পেল, তাদের ওপর সংঘটিত অপরাধ গণহত্যার শামিল।

আইনগতভাবে এই রায়ের ফলে মিয়ানমারের ওপর চলমান সহিংসতা বন্ধ, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটার নিশ্চয়তা দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়েছে।

তবে বিষয়টি স্পষ্টভাবে বোঝা জরুরি, এটি কোনো ফৌজদারি বিচার নয়। আইসিজে কোনো ব্যক্তি বা সামরিক জেনারেলকে কারাদণ্ড দিতে পারে না। একইভাবে, রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই।

রায় কার্যকরের ক্ষেত্রে আদালত জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভরশীল। ফলে অনেক রোহিঙ্গার কাছে এই রায় গুরুত্বপূর্ণ প্রতীকী স্বীকৃতি হলেও, এর মাধ্যমে এককভাবে তাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত হবে না।

একই কারণে মিয়ানমারের সামরিক কমান্ডারদেরও সরাসরি কারাগারে পাঠানো সম্ভব নয়। কারণ আইসিজে রাষ্ট্রের দায়বদ্ধতা নির্ধারণ করে, আর ব্যক্তির ফৌজদারি অপরাধের বিচার করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তবে গণহত্যার বিষয়ে আইসিজের এই সিদ্ধান্ত পৃথক ফৌজদারি কার্যক্রম এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে রায় বাস্তবায়নের দাবিতে আইনি ও কূটনৈতিক ভিত্তিকে আরও জোরালো করতে পারে।

আইসিজের রায়ের পর মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা চাইলেন ব্রিটিশ রাজনীতিকেরা

আইসিজের রায়ের পর কী হবে সু চি ও মিন অং হ্লাইংয়ের

ট্রাম্প-পুতিনের সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে ‘শান্তি ঘোষণা’ চীনের

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার, সিদ্ধান্ত আইসিজের

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে রোহিঙ্গাদের আনন্দ-উল্লাস

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, আইসিজের ঐতিহাসিক রায়

রোহিঙ্গা জাতিনিধনের উদ্দেশ্যেই সামরিক অভিযান চালায় মিয়ানমার: আইসিজে

রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার করেছিল মিয়ানমার সেনাবাহিনী: আইসিজে

রোহিঙ্গা গণহত্যায় জড়িত মিয়ানমারের সেনাবাহিনী: আইসিজে

রোহিঙ্গাদের বংশবৃদ্ধি ঠেকাতে রাষ্ট্রীয় পরিকল্পনা ছিল মিয়ানমারের: আইসিজে