হোম > বিশ্ব > চীন

ইরান নিয়ে আলোচনায় অনীহা চীনের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ কার্যত শেষ বলে মনে করছেন এবং দ্রুত আলোচনার টেবিলে ফিরতে চান। বেইজিং সফরের পথে বিমানেই তিনি এমন ইঙ্গিত দিয়েছেন। তবে এই সংকট নিরসনে চীনের মধ্যস্থতা নিয়ে সংশয় রয়ে গেছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরানের প্রতিক্রিয়া পর্যালোচনার সময় এসেছে। এমনকি জেডি ভ্যান্সও সম্প্রতি জানিয়েছেন, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার পর থেকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। যেখানে ট্রাম্পের প্রধান লক্ষ্য বা ‘রেড লাইন’ হলো ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।

ট্রাম্প মনে করেন, ইরানের তেল ও গ্যাসের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে চীন তেহরানের ওপর চাপ সৃষ্টি করে তাদের আলোচনায় বসাতে পারে।

চীন ইরানের সঙ্গে যোগাযোগ রাখলেও কোনো বিদেশি সংঘাতের মধ্যস্থতাকারী হিসেবে সরাসরি যুক্ত হতে তারা বেশ সতর্ক। বেইজিংয়ের প্রধান উদ্বেগের জায়গা হলো, অতীতে যুক্তরাষ্ট্র নিজেই বিভিন্ন চুক্তি থেকে সরে এসেছে। ইরান গত এক বছরে দুবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেও শেষ পর্যন্ত আক্রমণের শিকার হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে আবারও চুক্তি থেকে সরে যেতে পারে—এমন কোনো প্রক্রিয়ার অংশ হতে চাইছে না চীন।

বিশ্লেষকদের মতে, বেইজিং মনে করে, ইরান সংকট ওয়াশিংটনের নিজের তৈরি করা একটি ‘জঞ্জাল’, যা পরিষ্কার করার দায়িত্ব তারা নিতে চায় না। ট্রাম্পের বেইজিং সফরের বাকি ৪০ ঘণ্টায় ইরান ইস্যুটি আলোচনায় ছায়া ফেললেও এ বিষয়ে বড় কোনো অগ্রগতির সম্ভাবনা ক্ষীণ। বেইজিং আপাতত এই সংঘাত থেকে নিজেদের নিরাপদ দূরত্বে রাখতেই বেশি আগ্রহী।

সূত্র: আলজাজিরা

এএম

প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা ছাড়ল খুলনা বিএনপি

হাইকোর্টের দোহাই দিয়ে ফ্যাসিস্টের দোসররা ফিরছে স্বপদে

সংসদে গাজী নজরুল অনুপস্থিত, স্পিকারের এক কথায় হাসির রোল

চাকসু-সিনেট নির্বাচনের তফসিলসহ পাঁচ দফা দাবি ছাত্রশিবিরের

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা

দাবানলের মধ্যে বৃষ্টির জন্য জাকার্তায় হাজারো মানুষের নামাজ আদায়

গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

নাটোরের তরুণ আব্দুল্লাহর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জন

যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্যে শ্রমিকের চাহিদা বাড়বে: মন্ত্রী

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান