হোম > বিশ্ব > ইউরোপ

লেবানন থেকে হরমুজ—সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিবালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতার আওতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক সংঘাত অবিলম্বে স্থগিত করা হবে এবং ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে আরোপিত মার্কিন নৌ অবরোধও তুলে নেওয়া হবে।

সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সম্পাদিত সমঝোতা অনুযায়ী, আজ রাত থেকেই লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ ও সামরিক অভিযান তাৎক্ষণিক এবং স্থায়ীভাবে বন্ধ হবে। পাশাপাশি ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধও অবিলম্বে ও সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরের আনুষ্ঠানিক অনুষ্ঠান আগামী ১৯ জুন শুক্রবার অনুষ্ঠিত হবে।

ইরান জানায়, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা তখনই শুরু হবে, যখন অপর পক্ষ সমঝোতা স্মারকে উল্লেখিত নিজ নিজ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।

বিবৃতিতে বলা হয়, “সমঝোতা স্মারকের অধীনে অন্য পক্ষের বাধ্যবাধকতা বাস্তবায়নের পরই চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়া হবে।”

এ সময় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার জন্য পাকিস্তান এবং কাতার সরকারের প্রচেষ্টার প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান।

ইরানের এই ঘোষণার মাধ্যমে প্রথমবারের মতো দেশটির একটি উচ্চপর্যায়ের সরকারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি, নৌ অবরোধ প্রত্যাহার এবং ভবিষ্যৎ আলোচনার কাঠামো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করল।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বললেন জাতিসংঘ মহাসচিব

অভিবাসন সীমিত করার বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইস নাগরিকেরা

ইসরাইলকে আফ্রিকার বর্ণবাদী শাসনের সঙ্গে তুলনা করলেন কাজা কালাস

প্যারিস ও নিউইয়র্কে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ

ফিলিস্তিন ও লেবাননের পক্ষে স্টকহোমে শত শত মানুষের বিক্ষোভ

ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরান চুক্তির প্রতি সমর্থন জানালেন স্টারমার

কঠোর নিয়মে ইউরোপের অভিবাসন নীতি কার্যকর

ন্যাটোতে বরাদ্দ সামরিক সরঞ্জাম কমানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত বন্ধের আহ্বান তুরস্কের