হোম > বিশ্ব > ইউরোপ

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

যুক্তরাজ্য নিজের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ওপর সতর্কতা জারি করেছে। দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এই ভ্রমণ সতর্কতা দিয়েছে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠীর সম্ভাব্য হামলার ঝুঁকি রয়েছে। এ কারণে ব্রিটিশ নাগরিকদের ভ্রমণ পরিকল্পনা সাবধানে করার এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

এফসিডিও জানিয়েছে, তার পরামর্শ না মেনে বাংলাদেশে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণবিমা বাতিল হয়ে যেতে পারে। এছাড়া নোটিশে বলা হয়েছে, দেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া অন্যান্য ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় শুধু প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার সতর্কতা দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, এসব অঞ্চলে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সহিংসতা ও অপরাধমূলক কার্যকলাপের খবর নিয়মিত পাওয়া যায়। নির্বাচনের সময় রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলার আশঙ্কা রয়েছে, ফলে নির্বিচার হামলার ঘটনা ঘটতে পারে।

বাংলাদেশে জাতীয় নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনি প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়েছে।

এসআর

নেপাল-তিব্বতে মৃত ছাড়াল ১০০০, নিখোঁজ ৪৪৬২

চার যুগে বিএনপি, জিয়াউর রহমান থেকে তারেক রহমান

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থে সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

বাগাতিপাড়ায় মেরামত কাজ শেষে রেল যোগাযোগ স্বাভাবিক

স্পেয়ার পার্টসের নামে কনটেইনারে মিলল ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানি ও চীনা পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

ইরানের ওপর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখতে চায় ফ্রান্স

আদাবরে চাপাতিসহ ছিনতাইকারী চক্রের ছয় সদস্য গ্রেপ্তার

বগুড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মেসির উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে: বেকহ্যাম