হোম > বিশ্ব > ইউরোপ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

আমার দেশ অনলাইন

বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। বৃহস্পতিবার জমা দেওয়া পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার-এর নেতৃত্বাধীন সরকারের কঠোর সমালোচনা করেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হিলি অভিযোগ করেছেন যে বর্তমান বৈশ্বিক হুমকির মুখে দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত করতে সরকার ও অর্থ মন্ত্রণালয় যথাযথ উদ্যোগ নেয়নি।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, জাতীয় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দে সরকার পর্যাপ্ত গুরুত্ব দেয়নি এবং অর্থ মন্ত্রণালয়ও এ বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে।

জানা গেছে, গত কয়েক মাস ধরে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে সামরিক ব্যয় বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। তবে বাজেট সংক্রান্ত মতবিরোধের কারণে সরকারের বহুল আলোচিত ‘ডিফেন্স ইনভেস্টমেন্ট প্ল্যান’ গত বছর থেকেই আটকে রয়েছে।

বিশ্লেষকদের মতে, জন হিলির পদত্যাগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি দেশের প্রতিরক্ষা নীতি ও সামরিক ব্যয় নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করতে পারে।

এসআর

ফিলিস্তিনপন্থি সুইডিশ শিক্ষাবিদের ভিসা বাতিল করল যুক্তরাজ্য

স্পেনে এক বছরে দুই ট্রেন দুর্ঘটনা, নিরাপত্তা বাড়ানোর দাবি বেঁচে ফেরা যাত্রীদের

মাদুরোকে অপহরণ করায় ট্রাম্পের প্রশংসা, ২০২৭ সালে নির্বাচন চাইলেন মাচাদো

হ্যালোইনে বিক্ষোভ ঘিরে ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

যুদ্ধে নেই, তবু বিপুল প্রতিরক্ষা ব্যয়ের বোঝা, যেভাবে বলি হচ্ছে পোল্যান্ড

স্পেনে জন্মগ্রহণকারী মুসলিমদেরও ‘বিদেশি’ তকমা দেওয়ায় উত্তেজনা

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়া নিয়ে নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয় কেন ইউরোপের ক্ষতির কারণ হতে পারে

ইউরোপে তরুণদের চেয়ে আট গুণ বেশি সম্পদ বয়স্কদের

১৬ দেশে ভ্রমণের বিষয়ে সতর্কতা জারি যুক্তরাজ্যের