হোম > বিশ্ব > ইউরোপ

এরদোয়ানকে নিয়ে নেতানিয়াহুর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তুরস্কের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে লক্ষ্য করে করা সাম্প্রতিক মন্তব্যের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘আমরা প্রতিটি মঞ্চে যে সত্যগুলো প্রকাশ করেছি, তার ফলে সৃষ্ট অস্বস্তির কারণেই তুরস্কের নেতাকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।’ খবর আনাদোলুর।

বিবৃতিতে নেতানিয়াহুকে বর্তমান সময়ের “অ্যাডলফ হিটলার” বলে উল্লেখ করা হয় এবং গাজায় বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য তাকে দায়ী করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টিও তুলে ধরা হয়।


তুরস্ক অভিযোগ করেছে, নেতানিয়াহু চলমান শান্তি আলোচনাকে বাধাগ্রস্ত করতে এবং অঞ্চলে তার সম্প্রসারণবাদী নীতি চালিয়ে যেতে এ ধরনের বক্তব্য দিচ্ছেন। আঙ্কারা পুনরায় জানায়, তার বিরুদ্ধে দায়বদ্ধতা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা নিরীহ বেসামরিক মানুষের পাশে থাকবে।

এদিকে তুরস্কের মন্ত্রিসভার সদস্যরাও নেতানিয়াহুর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

দেশটির ভাইস প্রেসিডেন্ট সেভদেত ইয়িলমাজ বলেন, ‘সত্যের আলো অত্যাচারীদের জন্য দুঃস্বপ্ন, এবং এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য তার ‘অপরাধবোধ ও অস্বস্তির বহিঃপ্রকাশ’, যা ‘অগ্রহণযোগ্য’।

বিচারমন্ত্রী আকিন গুরলেক বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে থাকা একজন ব্যক্তির এমন মন্তব্য তার ‘আইনি ও নৈতিক সংকটের গভীরতা’ প্রকাশ করে।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফতচি নেতানিয়াহুর অভিযোগকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, এটি তার হতাশা ও রাজনৈতিক দুর্বলতার প্রতিফলন।

ইরানে মার্কিন হামলা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল: ন্যাটো মহাসচিব

জার্মানির বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ইসলাম ধর্ম অনুষদ, ইউরোপে প্রথম

চলতি বছর প্রতিরক্ষায় জিডিপির ৩.৫ শতাংশের বেশি খরচ করছে ন্যাটোর ৫ সদস্য দেশ

ইউরোপে নতুন দাবানলে বাড়িঘর ছেড়ে গেছে হাজারো মানুষ

ন্যাটো শীর্ষ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি ঘোষণা করবে মিত্ররা

যে ছয় কারণে ফিনল্যান্ডের মানুষ বিশ্বে সবচেয়ে সুখী

মেলোনিকে নিয়ে সম্পাদিত ছবি পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

তাপপ্রবাহের মধ্যে স্পেনে ভয়াবহ দাবানল, নিয়ন্ত্রণে ১২ উড়োজাহাজ মোতায়েন

ইরান যুদ্ধে ইতালি থেকে ৫০০ বিমান উড্ডয়ন দাবির বিষয়ে যা বললেন মেলোনি

ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে আর রক্তপাতের সুযোগ দেওয়া যাবে না: এরদোয়ান