হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ায় যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলা, নিহত ৭

আমার দেশ অনলাইন

মস্কো থেকে রাশিয়া নিয়ন্ত্রিত ক্রিমিয়ার সিমফেরোপোলগামী একটি যাত্রীবাহী বাসে ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত সাতজন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ।

ডোনেৎস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন বুধবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় বলেন, ‘ইয়েনাকিয়েভো এলাকায় একটি হামলাকারী ড্রোন (ইউএভি) মস্কো-সিমফেরোপোল রুটের একটি কোচ বাসে আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এতে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।’

তিনি আরও জানান, হামলায় আহত ১১ জন বিভিন্ন মাত্রার আঘাত পেয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে সাম্প্রতিক মাসগুলোতে সীমান্তবর্তী অঞ্চল ও রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

রুশ কর্তৃপক্ষ হামলার তদন্ত শুরু করেছে এবং হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সূত্র: এএফপি

এসআর

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার হামলায় নিহত ২৩

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেন

ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

৬৬ বছর আকাশে, এবার অবসরে বিশ্বের প্রবীণতম বিমানবালা

ফ্রান্স ও মিত্রদের হাতে রুশ তেলবাহী ট্যাংকার আটক : ম্যাক্রোঁ

চ্যাম্পিয়নস লিগ ফাইনালের পর ফ্রান্সে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক

হরমুজে স্থায়ী ফি প্রত্যাখ্যান কাতারের, সাময়িক চার্জে আলোচনার ইঙ্গিত

নেদারল্যান্ডসে মসজিদে হামলা, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ